হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘অর্থনৈতিক যুদ্ধ চললে এক ফোঁটা তেলও হরমুজ পার হবে না’

আমার দেশ অনলাইন

ছবি: বার্তা সংস্থা মেহের

অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকলে কোনো তেল পারস্য উপসাগর বা হরমুজ প্রণালি পার হতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহসেন রেজাই।

সামাজিকমাধ্যমে তিনি লেখেন, ‘যদি এই অর্থনৈতিক যুদ্ধ চলতে থাকে, তবে হরমুজ প্রণালি দিয়ে কিংবা পারস্য উপসাগরের কোথাও থেকে এক ফোঁটা তেলও রপ্তানি করা হবে না।’

তিনি আরো বলেন, ‘ইরানি জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে কোনো দেশের যে কোনো অংশগ্রহণ বা সমর্থনকে ইরান যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করবে।’

এরআগে ইরান জানায়, আঞ্চলিক নিরাপত্তা ও হরমুজ প্রণালির ব্যবস্থাপনা অবশ্যই উপকূলীয় দেশগুলোর নিয়ন্ত্রণে থাকতে হবে। যেসব দেশ মার্কিন ঘাঁটি স্থাপন করবে বা মার্কিন কার্যক্রমে সহায়তা করবে, তাদের জবাবদিহি করতে হবে।

সূত্র: প্রেস টিভি

আরএ

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

নিউইয়র্কের রেস্তোরাঁয় গুলি, নিহত ১

হরমুজে জাহাজ চলাচলে ফি আরোপের খসড়া আইন অনুমোদন ইরানের

ফেনীর নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার

হরমুজে জাহাজ চলাচল নিয়ে ইরানের হুঁশিয়ারি

যানজটে হোক প্রযুক্তির সেরা ব্যবহার

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

ঝড় ও বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নয়া বার্তা

তেহরানে যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী