হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ট্রাম্পের হুমকি ‘যুদ্ধাপরাধে উসকানি’ দেওয়ার শামিল: ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালি পুনরায় খুলে না দিলে মঙ্গলবার ইরানের সবকিছু গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ হুমকিকে ‘যুদ্ধাপরাধে উসকানি’ হিসেবে আখ্যায়িত করেছে ইরান।

রোববার (৫ এপ্রিল) ডোনাল্ড ট্রাম্প ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিয়ে বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে না দিলে দেশটি নরকের মধ্যে বসবাস করবে।

এরপর ট্রাম্পের এ মন্তব্যের নিন্দা করে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা একে ‘বিপজ্জনক খেলা’ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, ট্রাম্পের এ মন্তব্য বেসামরিক মানুষের ক্ষতি করবে এবং ‘যুদ্ধাপরাধে উসকানি’ হিসেবে বিবেচিত।

ইরান দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের দুটি সি-১৩০ যুদ্ধবিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করেছে। এটি এমন সময় বলা হয়, যখন ট্রাম্প নিশ্চিত করেন যে ইরানে একটি এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ এক মার্কিন কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা

ব্রিটেনে ইসলামি প্রজাতন্ত্র গড়ছেন না মুসলিমরা—এটি তাদেরই দেশ

নেপালের ভয়াবহ বন্যায় শত শত পর্যটক নিখোঁজ, কোন দেশের কতজন

ভারতে হিজাব পরায় বাধা, ক্ষুব্ধ ওয়াইসি বললেন ‘এটি ইসলামের ওপর আঘাত’

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান