হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সত্যিই কি লন্ডনে হামলা চালাবে ইরান, ইসরাইলের দাবি প্রসঙ্গে যা বলল যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী বলেছেন, ইরানের কাছে লন্ডনে আঘাত হানতে সক্ষম এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে -ইসরায়েলের এমন দাবির সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

শনিবার ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ দাবি করেছে যে, তেহরানের কাছে চার হাজার কিলোমিটার দূরত্বে হামলা চালাতে পারে, এমন দূরপাল্লার অস্ত্র রয়েছে। খবর বিবিসি বাংলার

ওই খবরের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের আবাসন মন্ত্রী স্টিভ রিড বিবিসিকে বলেছেন, ইরানিরা যুক্তরাজ্যকে লক্ষ্যবস্তু করছে, কিংবা চাইলেও তারা তা করতে পারবে - এমন কোনো সুনির্দিষ্ট মূল্যায়ন আমাদের কাছে নেই।

ভারত মহাসাগরের চাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে শুক্রবার রাতে ইরান হামলা চালানোর পরই এসব মন্তব্য সামনে এলো।

ওই দ্বীপপুঞ্জটি ইরান থেকে প্রায় ৩,৮০০ কিলোমিটার দূরে অবস্থিত। ক্ষেপণাস্ত্রগুলো ব্রিটিশ ভূখণ্ডের কত কাছাকাছি পৌঁছেছিল তা প্রকাশ করতে অস্বীকৃতি জানান মন্ত্রী রিড। তিনি বলেছেন যে, তিনি ওই হামলার 'অপারেশনাল বিবরণ' বা বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারবেন না।

শুক্রবার রাতভর ডিয়েগো গার্সিয়া অভিমুখে ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার মধ্যে একটি লক্ষ্যভ্রষ্ট হয়ে মাঝপথে পড়ে যায় এবং অন্যটি প্রতিহত করা হয়।

ইয়েমেনে পশ্চিমা সমর্থিত সরকারি বাহিনীর অভিযানে ৪৪০ হুথি যোদ্ধা হতাহত

ইরানকে পুরোপুরি ধ্বংসের হুমকি ট্রাম্পের

ইরানকে ‘ধ্বংসের’ হুমকি, ট্রাম্পের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ মার্কিন কংগ্রেস সদস্যের

‘যুদ্ধের মধ্য দিয়ে বৈশ্বিক পরাশক্তিতে পরিণত হয়েছে ইরান’

মধ্যপ্রাচ্য বদলাতে গিয়ে নিজেদের সংকটে ফেলেছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

নির্বাচনে ধাক্কা খেয়ে যুক্তরাষ্ট্রে আরো কোণঠাসা হচ্ছে ইসরাইল

সৌদি-পাকিস্তানের সঙ্গে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করল তুরস্কের পার্লামেন্ট

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল