ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধকে ‘পুরোপুরি ব্যর্থ’ বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ার্নার। যুদ্ধ শুরুর ছয় মাস পর আবারও ট্রাম্পের সমালোচনা করেছেন তিনি। এ যুদ্ধকে তিনি ‘ইচ্ছাকৃতভাবে বেছে নেওয়া যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওয়ার্নার বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা আবারও বাড়ছে। এর মধ্যে তেলের দাম দ্রুত বেড়ে চলেছে। মার্কিন সেনাসদস্য ও সামরিক সম্পদও এখনো চাপের মধ্যে রয়েছে।
ওয়ার্নারের দাবি, তেহরানের সরকার আরো ‘উগ্র’ হয়ে উঠেছে। একই সঙ্গে ইরানের কাছে এখনো সমৃদ্ধ ইউরেনিয়াম, ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে।
ওয়ার্নার লিখেছেন, ‘প্রেসিডেন্টের যুদ্ধ পুরোপুরি ব্যর্থ হয়েছে। অথচ এর শেষ হওয়ার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।’
এএম