হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

চীনের কাছে যে কারণে আশীর্বাদ হয়ে উঠেছে ইরান যুদ্ধ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এশিয়াজুড়ে বৈদ্যুতিক ট্রাকের চাহিদা বাড়ছে। এর ফলে চীনের বৈদ্যুতিক ট্রাক রপ্তানিতে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে।

হালকা ট্রাক থেকে শুরু করে ভারী ট্রেইলার পর্যন্ত বৈদ্যুতিক ট্রাকের ব্যবহার দ্রুত বাড়ছে চীনে। বিশ্বের সবচেয়ে বড় গাড়ির বাজার হিসেবে দেশটির অভ্যন্তরীণ বিক্রিও বেড়েছে। যুদ্ধের প্রভাবে বাড়তে থাকা জ্বালানি খরচ এশিয়ার বিভিন্ন দেশকে দ্রুত বৈদ্যুতিক পরিবহনের দিকে ঝুঁকতে বাধ্য করছে।

শুক্রবার পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পরের চার মাসে চীন থেকে ভারী বৈদ্যুতিক ট্রাক রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়ে ১৬ হাজার ৮২৩টি হয়েছে।

এর প্রায় অর্ধেকই গেছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে। দক্ষিণ এশিয়ায় চীনা ভারী বৈদ্যুতিক ট্রাকের রপ্তানি পাঁচ গুণেরও বেশি বেড়েছে। আর দক্ষিণ-পূর্ব এশিয়ায় রপ্তানি বেড়েছে প্রায় তিন গুণ।

জ্বালানির উচ্চমূল্য বৈদ্যুতিক ট্রাকের তুলনামূলক বেশি প্রাথমিক ক্রয়মূল্যের অসুবিধা পুষিয়ে দিচ্ছে। ফলে চীনা নির্মাতারা এখন শুধু নিজেদের বাজার নয়, এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার মতো নতুন বাজারেও বৈদ্যুতিক ট্রাক বিক্রির দিকে বেশি মনোযোগ দিচ্ছে।

চীনের এই রপ্তানি বৃদ্ধিকে দেশটির বৈদ্যুতিক যানবাহন শিল্পের জন্য ইরান যুদ্ধের একটি অপ্রত্যাশিত অর্থনৈতিক সুবিধা হিসেবে দেখা হচ্ছে।

এমএমআর

পশ্চিম তীরে বসতি স্থাপনের পক্ষে ইসরাইলি ইহুদিদের যুক্তি কী

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পশ্চিম তীরে বাণিজ্য নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়ে নতুন বিতর্ক

বলপ্রয়োগে ইরানের জনগণকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না: পেজেশকিয়ান

সংকট সামাল দিতে নতুন পদক্ষেপ নিচ্ছে ইরান

উপসাগরীয় দেশগুলোকে ইরানের সঙ্গে ভালো সম্পর্ক নিশ্চিত করার আহ্বান কাতারের

ইয়েমেনে সৌদির বিমান হামলায় আরো ৬ জন নিহত

হুথিদের হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য

ইরানের সব এয়ারলাইন্স বন্ধ করে দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের

আমি আমার সন্তানদের হারিয়েছি, আবারো অনাগত সন্তান হারানোর ভয়ে আছি