হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রথম মাসেই মধ্যপ্রাচ্যের ক্ষতি ১৫ হাজার কোটি ডলার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রথম এক মাসেই প্রায় ১৫ হাজার কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। জাতিসংঘের পশ্চিম এশিয়ার অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইএসসিডব্লিউএ) নির্বাহী সচিব রানিয়া আল-মাশাত একথা জানান। তিনি বলেন, এই ক্ষতির পরিমাণ আরব অঞ্চলের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় চার শতাংশের সমান।

সামুদ্রিক নিরাপত্তা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক অনানুষ্ঠানিক বৈঠকে বক্তব্য দেওয়ার সময় আল-মাশাত বলেন, হরমুজ প্রণালি ও বাব আল-মান্দেব দিয়ে জাহাজ চলাচলের ওপর হুমকি শুধু নিরাপত্তার বিষয় নয়; এর সঙ্গে বাণিজ্য, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং প্রয়োজনীয় পণ্যের সরবরাহও সরাসরি জড়িত।

তিনি বলেন, বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেল বাণিজ্যের প্রায় ২৫ শতাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ১৯ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। উপসাগরীয় দেশগুলো অ্যামোনিয়া, সার, সালফার ও অ্যালুমিনিয়ামেরও গুরুত্বপূর্ণ রপ্তানিকারক।

আল-মাশাত সতর্ক করে বলেন, এই সংঘাত আরব বিশ্বে বিনিয়োগ ও অর্থনৈতিক বহুমুখীকরণের প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারে। যুদ্ধের বিস্তার ঠেকানো, আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখা এবং প্রয়োজনীয় পণ্য ও সেবার সরবরাহে আরও বিঘ্ন ঘটলে তা মোকাবিলায় আঞ্চলিক প্রস্তুতি জোরদার করার আহ্বান জানান তিনি।

সূত্র: আল জাজিরা

আরএ

হরমুজে সেনা পাঠানোর সিদ্ধান্ত বাতিল করল দক্ষিণ কোরিয়া

ইয়েমেনে সেনাবাহিনী-হুথি-সৌদি সংঘাতে নিহত ৬৩

সৌদিকে অর্ধশত এফ-৩৫ যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের সরকার পতন ঘটাব, হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু

সৌদির অনুরোধে হুথিদের নিয়ন্ত্রণে ইরানকে বার্তা চীনের

সৌদির তায়েফে হুথিদের ড্রোন, প্রতিহত করতে গিয়ে হতাহত ৩

মক্কায় হামলা হলে রক্ষায় কোনো চুক্তির প্রয়োজন নেই: খাজা আসিফ

ইসরাইলের অংশগ্রহণের প্রতিবাদে ‘ইউরোভিশন ২০২৭’ বর্জন আয়ারল্যান্ড-নেদারল্যান্ডসের

ফিলিস্তিনে ঋণমুক্তির উদ্যোগ নেওয়া আলজাজিরার সাবেক সাংবাদিককে আটক করেছে ইসরাইল

ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘ