হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মিনিটের ব্যবধানে ইসরাইলে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

আমার দেশ অনলাইন

ইসরাইলকে লক্ষ্য করে কয়েক মিনিটের ব্যবধানে দুই দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আজ শুক্রবার বিকেলে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের প্রভাবে ইসরাইলের দক্ষিণ ও মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে।

গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলার পর ইরান পাল্টা হামলা শুরু করে। ওই সময় থেকে ইসরাইলের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি।

তবে সম্প্রতি ইরান ক্লাস্টার ক্ষেপণাস্ত্র ব্যবহার বাড়িয়ে দিয়েছে। যেগুলোর একেকটিতে ২০টি করে ছোট বোমা থাকে। এই বোমাগুলো ৮ কিলোমিটার অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ে। মাঝ আকাশ থেকে ক্ষেপণাস্ত্র থেকে বোমা বেরিয়ে আসায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করতে পারে না ইসরাইল। এ কারণে গত কয়েক দিন ধরে ইসরাইলে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হচ্ছে। সূত্র: টাইমস অব ইসরাইল

কিয়েভের বিমানবন্দরগুলো চালু করার জন্য প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে

মিরসরাইয়ের ঝর্ণায় পা পিছলে হাসপাতালে কলেজছাত্র

জার্মানির বিমানবন্দরে ড্রোন হামলার অভিযোগ নাকচ রাশিয়ার

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা, যুবক রিমান্ডে

ট্রাইব্যুনালে ‘জন্মদিনের কেক ঢোকার ঘটনায়’ ৪ পুলিশ সদস্যকে শোকজ

ডিজিটাল বিজ্ঞাপনের অদৃশ্য মেশিন

প্রতিবেশীর বাঁশের আঘাতে প্রাণ গেল ফরিদুলের

একীভূত ৫ ব্যাংকে স্বাভাবিক লেনদেন, টাকা তুলছেন আমানতকারীরা

চা-শ্রমিকদের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন