হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে মার্কিন স্থল অভিযানে অংশ নেবে না ইসরাইল

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্রের কোনো স্থল অভিযানে ইসরাইলি বাহিনী অংশ নেবে না। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চ্যানেল ১২ গত রোববার জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি স্থল হামলা চালায়, তবে ইসরাইলি সেনারা স্থলভাগে অংশ নেবে না।

ইসরাইলের এই অবস্থানের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে যে, এই ধরনের অভিযানের দায়িত্ব মার্কিন বাহিনীর ওপরই ছেড়ে দেবে তেল আবিব।

এই প্রতিবেদনটি এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের পরিকল্পনা নিয়ে ওয়াশিংটনেই নতুন করে সমালোচনা চলছে। পেন্টাগন সীমিত অভিযানসহ বিভিন্ন বিকল্পের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে, যদিও হোয়াইট হাউস প্রকাশ্যে নিশ্চিত করেনি যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ধরনের কোনো পদক্ষেপে অনুমোদন দিয়েছেন।

যেকোনো মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইরান প্রকাশ্য হুমকি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানি কর্মকর্তারা সতর্ক করেছেন যে, মার্কিন সেনারা দেশে প্রবেশ করলে ভয়াবহ প্রতিরোধের মুখোমুখি হতে হবে।

সামরিক বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, স্থল অভিযান ভিয়েতনাম যুদ্ধের মতো একটি কৌশলগত ভুল হবে।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রবার্ট পেপ বলেছেন, ভিয়েতনাম স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে, কখন আকাশযুদ্ধ স্থলযুদ্ধে পরিণত হয়।

তিনি সতর্ক করে বলেন, ইরান যুদ্ধেও এখন একই ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং আগামী ১০ দিনই নির্ধারণ করবে এরপর কী ঘটবে।

চ্যানেল ১২-এর প্রতিবেদনটি নিয়ে যুক্তরাষ্ট্রে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অনুযারীদের যুক্তি, ওয়াশিংটনকে একটি ব্যয়বহুল স্থলযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, অথচ ইসরাইল ইরানের অভ্যন্তরে যুদ্ধ করার জন্য নিজেদের সেনা পাঠাতে চাইছে না। সূত্র: মিডল ইস্ট মনিটর

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটাক্ষমূলক পোস্ট, সাময়িক বরখাস্ত চবি শিক্ষক

বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

শাটল ট্রেন সংস্কারে রেল প্রতিমন্ত্রীকে চাকসু এজিএসের স্মারকলিপি

বন্ধু সালমান শাহকে স্মরণ করলো মৌসুমী

ভারত-পাকিস্তানের বহুজাতিক টুর্নামেন্টে যুক্ত হতে পারে বাংলাদেশও

রাঙ্গাবালীতে মাছ ধরার ট্রলারে বজ্রপাত, দুই জেলে নিহত

সংঘাত নয়, সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞাকে ফাঁকি দিয়ে মার্কিন ব্যাংকে ইরানের ৯ বিলিয়ন ডলার লেনদেন

‘সরকারি স্থাপনা কী করে নামাজ পড়া হলো’ প্রশ্ন বজরং নেতার

মদনে ৫ বোতল দেশীয় মদসহ যুবলীগ নেতা গ্রেপ্তার