হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হুমকি-নিষেধাজ্ঞায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ হবে না: আইআরজিসি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার আহমদ ওয়াহিদি বলেছেন, যুক্তরাষ্ট্র ও শত্রুদের হুমকি কিংবা নিষেধাজ্ঞা কোনো কিছুই ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি বন্ধ করতে পারবে না।

ইরানের অ্যারোস্পেস দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন। বার্তাটি দেশটির সংবাদ সংস্থা তাসনিম প্রকাশ করেছে।

বার্তায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত হাসান তেহরানি মোগাদ্দামের প্রতি শ্রদ্ধা জানান ওয়াহিদি।

আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আজও সেই একই চেতনা নিয়ে আপনারা পাহাড়ের গভীরে এবং ভূগর্ভস্থ স্থাপনায় দেশের শক্তি গড়ে তুলছেন।’

তিনি আরো বলেন, ‘শত্রুদের বুঝতে হবে, শহীদ তেহরানি মোগাদ্দামের দেখানো পথ হুমকি কিংবা নিষেধাজ্ঞা দিয়ে থামানো যাবে না। রক্ত ও বিশ্বাসের মধ্য দিয়ে এই পথের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’

এ সময় আইআরজিসির সাবেক অ্যারোস্পেস কমান্ডার আমির আলি হাজিজাদেহ ও মাহমুদ বাঘেরির প্রতিও শ্রদ্ধা জানান ওয়াহিদি। পাশাপাশি ইরানের সামরিক সক্ষমতা আরো শক্তিশালী করতে সংশ্লিষ্ট সদস্যদের প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

সূত্র: আলজাজিরা

আরএ

রেল রপ্তানি ছাড়া কি টিকে থাকতে পারবে ইরান

ইরানে ফের হামলার বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করলেন আইজেনকোট

সৌদি কমান্ড সেন্টারে হুথিদের হামলা

প্রকাশ্য ঘোষণার আগেই সৌদিতে মিসরের সেনা মোতায়েন

ইউরোপে মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

হরমুজ আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: গালিবাফ

মক্কায় আছড়ে পড়ল হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

গাজায় ৭৭ বছর বয়সি শিক্ষক আইয়ুবের আত্মমর্যাদার লড়াই, প্রজন্ম গড়ার কারিগর দাঁড়ালেন খাবারের লাইনে

মৃত্যুর তিন বছর পরও কেউ খোঁজ নেয়নি চিকিৎসক নারীর

গাজার নাসের হাসপাতালে ইসরাইলি বিমান হামলা, নিহত ৪ ফিলিস্তিনি