হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দক্ষিণ লেবাননে অভিযান চালিয়ে যাবে ইসরাইল: নেতানিয়াহু

আমার দেশ অনলাইন

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং তথাকথিত ‘নিরাপদ অঞ্চল’-এর ভেতরেও তা চলবে। সীমান্তসংলগ্ন এলাকায় সংক্ষিপ্ত সফর শেষে তিনি এ কথা জানান বলে জানিয়েছে মিডল ইস্ট আই।

ইসরাইলে ফিরে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, সেনাবাহিনীর কাছ থেকে চলমান অভিযানের সর্বশেষ ব্রিফিং নিয়েছেন। তবে সামরিক কৌশলে কোনো পরিবর্তনের ইঙ্গিত দেননি।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের চাপ এবং সম্ভাব্য আলোচনার প্রস্তুতির কারণে রাজধানী বৈরুতের আশপাশে হামলা কিছুটা কমেছে। তবে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায়, বিশেষ করে বিনত জবেইল অঞ্চলে ইসরাইলের বিমান হামলা অব্যাহত রয়েছে।

এদিকে লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির একটি অ্যাম্বুলেন্সে হামলায় একজন প্যারামেডিক নিহত হয়েছেন এবং আরেকজন আহত হয়েছেন।

অন্যদিকে ইসরাইল জানিয়েছে, তারা লেবানন সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে, তবে হিজবুল্লাহর সঙ্গে কোনো যুদ্ধবিরতির আলোচনা করছে না।

এসআর

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

ইসরাইলে মার্কিন অস্ত্র পাঠানো বন্ধের বিলে সমর্থন বাড়ছে

আল-আকসায় জর্ডানের অভিভাবকত্ব অবশ্যই সম্মান করতে হবে: যুক্তরাজ্য

হরমুজে ইরানের দাপট, সংকটে বিশ্ব অর্থনীতি

লেবাননে আরো ৬৩ জন ইসরাইলি সেনা আহত

পরাজয়ের পর ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল: খামেনি

লেবাননে হামলা চললে উত্তর ইসরাইল নিরাপদ থাকবে না: হিজবুল্লাহ

শত্রুর চক্রান্ত ব্যর্থ করতে জাতীয় ঐক্যের আহ্বান ইরানের সর্বোচ্চ নেতার