হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দেরি হয়ে যাওয়ার আগেই ইরানকে আলোচনার টেবিলে আসার আহ্বান ট্রাম্পের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানকে দ্রুত আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন এবং ইরানের আলোচকদের "অদ্ভুত" বলে মন্তব্য করেছেন।

ট্রাম্পের দাবি, ইরানের সামরিক শক্তি ধ্বংস হয়ে গেছে এবং সেটি পুনরুদ্ধারের কোনো সুযোগ নেই।

সেজন্য ইরান যুক্তরাষ্ট্রের কাছে চুক্তির জন্য "মিনতি" করছে। "যদিও প্রকাশ্যে এখনো ইরান বলছে যে, তারা শুধু যুক্তরাষ্ট্রের প্রস্তাব বিবেচনা করছে এবং তাদের তরফ থেকে এটা একটা ভুল।"

তিনি আরও বলেন, "যত দ্রুত সম্ভব, এ বিষয়ে 'সিরিয়াস' হওয়া ভালো। কারণ একবার সময় শেষ হয়ে গেলে সেখান থেকে আর ফিরে আসার সুযোগ থাকবে না এবং তার পরিণতিও ভালো হবে না।"

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মিত্র দেশগুলোর মাধ্যমে যোগাযোগ হচ্ছে।

"তাই, এটিকে সরাসরি (যুক্তরাষ্ট্রের সাথে) আলোচনা বলা যায় না।"

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত