হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রকে সমর্থন করলে বিপদে পড়বে ব্রিটেন, ইরানের হুঁশিয়ারি

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহায়তা করলে যুক্তরাজ্যসহ যেকোনো দেশ ইরানের ‘বৈধ লক্ষ্যবস্তু’তে পরিণত হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক বক্তব্যে আইআরজিসির এক মুখপাত্র এই সতর্কবার্তা দেন। খবর আলজাজিরার।

ওই মুখপাত্র জানান, কোনো দেশ—তা যুক্তরাজ্য হোক বা পারস্য উপসাগরীয় উপকূলের দেশগুলোই হোক—যদি ইরানের ওপর মার্কিন হামলায় সহযোগিতা করে, তবে তারা নিশ্চিতভাবেই আইআরজিসির টার্গেটে পরিণত হবে। বিশেষ করে যুক্তরাজ্যের ভূমিকার কথা উল্লেখ করে তিনি জানান, সম্প্রতি ইরানে হামলা চালাতে মার্কিন বি-১ বোমারু বিমানগুলো যুক্তরাজ্যের বিমানঘাঁটি ব্যবহার করেছে।

আইআরজিসির মুখপাত্র আরো জানান, “তারা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনোভাবে সহযোগিতা করে, তবে তারা আমাদের সুনির্দিষ্ট ও বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।”

উল্লেখ্য, এই সতর্কবার্তার মাত্র দুই সপ্তাহ আগে যুক্তরাজ্য সরকার আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার আইন প্রণয়ন করে। নতুন এই নিরাপত্তা আইনের আওতায় আইআরজিসি-কে সমর্থন বা সহায়তাদানকারী ব্যক্তির যুক্তরাজ্যে সর্বোচ্চ ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

এমএমআর

ইরানে কেমন আছেন ইহুদিরা

তেহরানে বৈঠকে ইরান ও মক্কা চুক্তিভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা

সরবরাহ সংকটের শঙ্কা, সিঙ্গাপুরে অপরিশোধিত তেল মজুত করবে সৌদি আরামকো

তাঁবুতে আগুন দিল ইসরাইল, খোলা আকাশের নিচে ৮০০ ফিলিস্তিনি

ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনের ‘গরিবের ডাক্তার’

ইসরাইলের নির্বাচনি ফলাফলে ইরানের ‘কিছুই যায় আসে না’

নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা নেই ইসরাইলের

ইরান অভিযান নিয়ে ইসরাইলের সেনাপ্রধান ও নেতানিয়াহুর বিরোধ

হুথিরা যেভাবে সৌদি আরবের জন্য বড় হুমকি হয়ে উঠল

ইরানের সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে মক্কা জোটের প্রতিনিধিরা