হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

১ হাজার ২২০ কোটি ডলার জরুরি ঋণ নিচ্ছে থাইল্যান্ড

আমার দেশ অনলাইন

ছবি: আল-জাজিরা

থাইল্যান্ডের অর্থনীতিতে মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব মোকাবিলায় ১ হাজার ২২০ কোটি (১২ দশমিক ২ বিলিয়ন) মার্কিন ডলারের একটি বিশাল জরুরি ঋণ প্যাকেজ অনুমোদন করেছে দেশটির মন্ত্রিসভা।

ইরান-ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধের ফলে সৃষ্ট অর্থনৈতিক ধাক্কা সামাল দিতে কয়েক দশকের মধ্যে এটিই থাইল্যান্ডের অন্যতম বৃহত্তম ঋণ নেওয়ার পরিকল্পনা।

দেশটির আইনপ্রণেতারা জানিয়েছেন, এই অর্থ অভ্যন্তরীণ ব্যয় বৃদ্ধি এবং সাধারণ মানুষের অর্থনৈতিক কষ্ট লাঘবে ব্যয় করা হবে। গত সপ্তাহে থাইল্যান্ডের অর্থ মন্ত্রণালয় তাদের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ২ দশমিক ৪ শতাংশ থেকে কমিয়ে ১ দশমিক ৬ শতাংশে নামিয়ে এনেছে।

সরকার জানিয়েছে, এই জরুরি ঋণ আগামী জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কাজে লাগানো হবে। এর আওতায় ‘থাইস হেল্প থাইস’ প্রকল্পের মাধ্যমে জীবনযাত্রার ব্যয় কমাতে দেশটির ২ কোটির বেশি নিম্ন আয়ের মানুষকে সরাসরি সহায়তা দেওয়া হবে।

সূত্র: আলজাজিরা

এএম

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

হুথিদের অগ্রযাত্রা, সাবির পাহাড়ের কৌশলগত এলাকা দখল

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী অস্থিরতার নতুন অধ্যায়, সংকটের মুখে উপসাগরীয় দেশগুলো

হুথিদের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোকে এক হওয়ার আহ্বান আমিরাতের

গাজায় বেসামরিক মানুষ হত্যার তথ্যচিত্র, সূত্রের বিরুদ্ধে তদন্ত চান নেতানিয়াহু

হুথিদের উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে সৌদি, উদ্বেগ বাড়ছে রিয়াদের

কেন হুথিদের ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারছে না সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের জবাব, যা বলছে ইরান