হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের ২০ হাজার ডলারের ড্রোনে ধ্বংস ৭০ কোটির মার্কিন বিমান

আইআরজিসি

আমার দেশ অনলাইন

ইরানের সামরিক বাহিনীর বিশেষ শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, মাত্র ২০ হাজার ডলারের একটি শাহেদ-১৩৬ ড্রোন ব্যবহার করে ৭০ কোটি ডলারের একটি বোয়িং ই-৩ সেন্ট্রি নজরদারি বিমান ধ্বংস করা হয়েছে।

গত শুক্রবার সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এতে মার্কিন নজরদারি বিমানটি ধ্বংস হয়। ওই হামলায় অন্তত ১২ জন মার্কিন সেনা আহত হয়েছে।

রোববার আইআরজিসি এক বিবৃতিতে জানায়, সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনীর শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাবে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানে এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম (এডব্লিউএসিএস) নামে পরিচিত একটি ই-৩ সেন্ট্রি নজরদারি বিমান সম্পূর্ণরূপে ধ্বংস করতে সক্ষম হয়েছে।

তারা জানায়, সৌদি আরবে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি সামরিক ঘাঁটিতে যৌথ ইরানি অভিযানে মার্কিন বিমান বাহিনীর নজরদারি বিমানটি পুরোপুরি ধ্বংস হয়েছে এবং আশপাশের অন্যান্য বিমানও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে সৌদি আরবে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি ঘাঁটিতে বোয়িং ই-৩ সেন্ট্রি বিমানের ধ্বংসাবশেষ দেখা গেছে। বিমানটি ওকলাহোমা সিটির টিঙ্কার এয়ার ফোর্স বেস থেকে সেখানে মোতায়েন করা হয়েছিল।

আইআরজিসি জানায়, ই-৩ সেন্ট্রি নজরদারি বিমানটি ইরানের আসন্ন বিমান হামলা এড়ানোর চেষ্টা করছিল, তখনই একটি শাহেদ-১৩৬ ড্রোন সেটাকে শিকার করে। ফুটেজে দেখা যায়, ই-৩ সেন্ট্রিকে এর সবচেয়ে সংবেদনশীল অংশে, অর্থাৎ লেজের কাছে আঘাত করা হয়েছে, যেখানে ব্যয়বহুল এএন/এপিওয়াই-২ রাডার থাকে। সূত্র: প্রেস টিভি

ইরানের সর্বোচ্চ নেতার নতুন বার্তা

সৃষ্টিকর্তা যুদ্ধবাজদের প্রার্থনায় সাড়া দেন না

যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনায় বসাতে কাজ করবে পাকিস্তান

লেবাননে জাতিসংঘের ঘাঁটিতে ইসরাইলের হামলা, শান্তিরক্ষী নিহত

ইরানের ইস্পাহানে বিশ্ববিদ্যালয়ে বিমান হামলা

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত কারখানা থেকে বিপজ্জনক পদার্থ ছড়ায়নি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতের ১০ সেনা আহত

ইরানের হুমকির পর অনলাইনে যাচ্ছে আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত

ইসরাইলি হামলায় নিহত তিন সাংবাদিকের শেষ বিদায়ে শত শত মানুষ

বিশ্ববিদ্যালয়ে হামলার পর মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের