হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হুথিদের থেকে কয়েকটি স্থান পুনর্দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

আমার দেশ অনলাইন

ইয়েমেনের গুরুত্বপূর্ণ শহর তাইজের পশ্চিম ও দক্ষিণে হুথি বিদ্রোহীদের কাছ থেকে কয়েকটি সামরিক অবস্থান পুনর্দখলের দাবি করেছে দেশটির সরকারি বাহিনী।

সোমবার সরকারি বার্তা সংস্থা সাবা নিউজ এজেন্সিকে দেওয়া এক বক্তব্যে তাইজ সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আবদুল আজিজ আল-মাজিদি এ তথ্য জানান।

তিনি বলেন, হুথি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের পর সরকারি বাহিনী ও তাদের মিত্র উপজাতীয় যোদ্ধারা তাইজ শহরের উপকণ্ঠে বেশ কয়েকটি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। দীর্ঘ লড়াইয়ের পর এসব এলাকা ‘মুক্ত’ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

আল-মাজিদির ভাষ্য অনুযায়ী, সংঘর্ষে হুথিদের বেশ কয়েকজন যোদ্ধা হতাহত হয়েছে। একই সঙ্গে তাদের সামরিক সরঞ্জামেরও ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরো জানান, তাইজ শহর ঘিরে চাপ বাড়ানোর লক্ষ্যে হুথিদের চালানো অগ্রসর অভিযান প্রতিহত করেছে সরকারি বাহিনী ও তাদের মিত্ররা।

ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তাইজ ২০১৫ সাল থেকে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও হুতিদের মধ্যে বিভক্ত হয়ে আছে। দীর্ঘদিন ধরে শহরটির বিভিন্ন অংশ ও আশপাশের এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও সামরিক উত্তেজনা বিরাজ করছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

সৌদি আরবের অর্থনীতি ধ্বংস করে দেওয়ার হুমকি হুথিদের

যুক্তরাষ্ট্র হামলা করলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানবে ইরান

মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের

ফের বড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, অনিশ্চিত গন্তব্যে মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে নতুন অস্ত্র ব্যবহার করবে ইরান: আইআরজিসি

ইরান যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান কাতারের

ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮০ হুথি যোদ্ধা নিহত

যুদ্ধের জেরে ইরানের জিডিপি কমল ১০ শতাংশের বেশি