হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন: ইজাদি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে বাস্তবতা মেনে চলার আহ্বান জানিয়েছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইযাদি। কাতারের সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকার প্রকাশ্যে যে পারমাণবিক ইস্যু নিয়ে জোর দিচ্ছে, তা আসলে তাদের বৃহত্তর লক্ষ্য আড়াল করার একটি কৌশল।

ইযাদি বলেন, ‘ তাদের বাস্তববাদী হওয়া প্রয়োজন; কেননা পৃথিবীর কোনো পারমাণবিক বিশেষজ্ঞই বলবেন না যে ৩.৬৫ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব ।’

২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি—জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ)—এর আওতায় ইরান বিস্তৃত পরিদর্শনের অনুমতি দিয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে এই চুক্তি থেকে সরে আসে। তার মতে, ‘ইরানের কাছে পারমাণবিক অস্ত্র না থাকার নিশ্চিত করার সর্বোত্তম উপায় হলো একই ধরনের কোনো চুক্তিতে ফিরে যাওয়া।’

ইজাদি বলেন, আরেকটি জেসিপিওএ-ধাঁচের চুক্তি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রশাসনের অনীহা এটাই প্রমাণ করে যে, পারমাণবিক কর্মসূচি হলো অন্যান্য লক্ষ্য অর্জনের একটি অজুহাত।

তিনি আরো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রকৃত লক্ষ্য হচ্ছে ইরানের তেল সম্পদ নিয়ন্ত্রণ, দেশের সীমানা পরিবর্তন এবং সরকার পরিবর্তনের মতো বিষয়গুলো।

ইরানকে ‘একদিনেই ধ্বংস’ করে দিতে পারি: ট্রাম্প

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ‘ব্যর্থ’ হওয়ার পর নতুন প্রস্তাব পুতিনের

যে ৬ কারণে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা

‘উপযুক্ত সময়ে’ ইরানকে ‘শেষ করে দিতে’ প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কড়া অবস্থান ট্রাম্পের

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘অবরোধ’ ঘোষণা ট্রাম্পের

পর্দার আড়ালে আলোচনা চলছে, কূটনৈতিক পথ এখনো খোলা

মধ্যপ্রাচ্যে সংঘাত সমাধানে আলোচনার বিকল্প নেই: ইইউ

হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে নেই: আরব আমিরাত

যুদ্ধে নিহত ৩ হাজার ৩৭৫ জনের পরিচয় শনাক্ত: ইরান