হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কুয়েতে হামলায় মার্কিন সেনা নিহত ও ড্রোন ধ্বংসের দাবি ইরানের

আমার দেশ অনলাইন

ফাইল ছবি।

কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মার্কিন সামরিক সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। হামলায় বেশ কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে বলেও জানায় তারা।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের স্থলবাহিনী ওই ঘাঁটিতে অবস্থানরত মার্কিন কমান্ডারের সদর দপ্তর ও আবাসনকেন্দ্র লক্ষ্য করে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে ‘বেশ কয়েকজন’ মার্কিন সামরিক সদস্য নিহত হযন।

আইআরজিসি আরো দাবি করেছে, হামলায় একটি ড্রোন হ্যাঙ্গার ও ড্রোন মোতায়েনের একটি র‌্যাম্পে আগুন ধরে যায়। এ সময় ইরানের বিরুদ্ধে হামলায় অংশ নেওয়া কয়েকটি ড্রোনও ধ্বংস হয়েছে বলে জানায় সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, জর্ডান, বাহরাইন ও ইরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলার পাশাপাশি একই সময়ে কুয়েতের ঘাঁটিতেও এই হামলা চালানো হয়।

ইরানের দাবি, দক্ষিণাঞ্চলীয় সিরিকে মঙ্গলবার একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এই পাল্টা আক্রমণ চালানো হয়েছে। ওই হামলায় চারজন নিহত ও ৫০ জনের বেশি আহত হন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে বলে জানানো হয়।

কুয়েতের জনগণের উদ্দেশে দেওয়া বার্তায় আইআরজিসি বলেছে, তাদের হামলা কুয়েতের জনগণকে লক্ষ্য করে নয়, বরং দেশটিতে থাকা মার্কিন সামরিক উপস্থিতিকে লক্ষ্য করে চালানো হয়েছে। একই সঙ্গে কুয়েত থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে তারা।

এর আগে, মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানে আইআরজিসির বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা ।

যুক্তরাষ্ট্রের ওই ঘোষণার পর ইরানি গণমাধ্যমে কেশম দ্বীপ, বান্দার আব্বাস, সীরিক, চাবাহার ও কোনারাকে বিস্ফোরণের খবর প্রকাশিত হয়।

সূত্র: আনাদোলু

আরএ

ইরানে ফের হামলার প্রস্তুতির মধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

তুরস্ক-লিবিয়া সামুদ্রিক চুক্তি অনুমোদন, নিন্দা জানাল ইসরাইল

ভবিষ্যৎ নিয়ে লড়াই করছে ইসরাইল, অস্তিত্বের প্রশ্নে বিভক্ত দুই শিবির

হরমুজে জাহাজ চলাচলে সহায়তা নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের

ইরান সম্পর্কে ভুল ধারণা কেন বিপজ্জনক

সুর নরম করলে ট্রাম্পকে আরেকবার সুযোগ দেবে ইরান

নেতানিয়াহুকে ঠেকাতে এবার ‘অবশ্যই’ ভোট দেবেন ফিলিস্তিনিরা

মামদানির ঘনিষ্ঠ কংগ্রেস প্রার্থীকে আটক করল ইসরাইল

প্রথম বিশ্বযুদ্ধ থেকে হুথিদের ঠেকাতে সৌদির পাশে ব্রিটেন

সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা, নিহত ৪