হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে ট্রাম্পকে সতর্ক করে যা বললেন কাতারের আামির

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে ‘বিপজ্জনক পরিণতি’ ডেকে আনতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। খবর আনাদোলুর।

শনিবার (৭ মার্চ) রাতে কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, টেলিফোনে দুই নেতার মধ্যে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

কাতারি গণমাধ্যমের বরাত দিয়ে সৌদি সংবাদমাধ্যম জানিয়েছে, কাতার ও উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশে ইরানের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করেন।

আলোচনায় কাতারের আমির চলমান সংকট নিয়ন্ত্রণে আনা এবং সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্ব দেন। তিনি সতর্ক করে বলেন, উত্তেজনা অব্যাহত থাকলে এর পরিণতি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে।

ফোনালাপে দুই নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষায় যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পাশাপাশি উত্তেজনা কমানো এবং নতুন করে সংঘাত এড়াতে রাজনৈতিক সমাধানের পথকে সমর্থনের কথাও উল্লেখ করা হয়।

সিরিয়ার কুখ্যাত কারাগারের সাবেক প্রধানকে ৬০ বছরের কারাদণ্ড

ইরানের প্রকৃত শক্তি জনগণের ঐক্য ও দৃঢ় ইচ্ছাশক্তি

সৌদি আরবের বিমানঘাঁটিতে হামলায় ইতালির বিমান ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার মধ্যেই জাতিসংঘে ভিডিও ভাষণের অনুমতি পেলেন মাহমুদ আব্বাস

ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান রাশিদা তালিবের

সুদের হার বাড়িয়ে কি হরমুজ খুলতে পারবে যুক্তরাষ্ট্র

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রথম মাসেই মধ্যপ্রাচ্যের ক্ষতি ১৫ হাজার কোটি ডলার

হরমুজে সেনা পাঠানোর সিদ্ধান্ত বাতিল করল দক্ষিণ কোরিয়া

ইয়েমেনে সেনাবাহিনী-হুথি-সৌদি সংঘাতে নিহত ৬৩