হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে ভোট আজ

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে একটি প্রস্তাব নিয়ে আজ মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটির সম্ভাবনা রয়েছে। তবে কূটনীতিকদের মতে, ভেটো ক্ষমতাধারী চীনের আপত্তির কারণে প্রস্তাবটি আগের তুলনায় অনেকটাই শিথিল করা হয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, প্রস্তাবের খসড়া থেকে বলপ্রয়োগের অনুমোদন বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে প্রতিরক্ষামূলক সমন্বয়ের আহ্বান রাখা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বৈশ্বিক তেলের দাম বাড়ে। পাঁচ সপ্তাহের বেশি সময় ধরে চলমান এই সংঘাতের মধ্যে তেহরান অধিকাংশ সময়ের জন্য হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত বন্ধ রেখেছে, যা বিশ্ব জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলছে।

যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও ইরান এখনো প্রণালিটি পুরোপুরি খুলতে আগ্রহ দেখায়নি। দেশটি জানিয়েছে, স্থায়ীভাবে যুদ্ধের অবসান না হলে এ বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নেবে না।

কূটনীতিকদের ধারণা, প্রস্তাবটি দুর্বল করা হলেও এতে সমর্থন বাড়তে পারে। তবে শেষ পর্যন্ত ভোটাভুটির ফল কী হবে, তা এখনো অনিশ্চিত।

তথ্যসূত্র: রয়টার্স

এসআর

ইরান যুদ্ধ ২০২৭ পর্যন্ত চালানোর প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন

ইবিতে ছাত্রদল-শিবির মারামারি, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

আদমদীঘিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

‘রাসুলের জীবনী শুধু পড়লে হবে না, তার আদর্শকে জীবনের অংশ করে তুলুন’

পানিতে তলিয়ে যাওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু

মিত্রদের সঙ্গে নিয়ে ইসরাইলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

শরীয়তপুরে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

ইসরাইলি ড্রোন হামলায় নিহত লেবানন প্রবাসীর লাশ সাতক্ষীরায়

এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যা: বাসচালকসহ গ্রেপ্তার ৩

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক মহলের অব্যাহত সমর্থন প্রয়োজন