ইরানের সঙ্গে চুক্তি করার বিষয়ে নিজের কোনো তাড়াহুড়ো নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ইরান প্রসঙ্গে নিজের পরবর্তী পদক্ষেপ নিয়ে কথা বলার সময় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র একটি ‘দারুণ চুক্তি’ করতে যাচ্ছে। আর তা যদি না হয়, `আমরা আবার ফিরে যাব এবং সামরিকভাবে এটি শেষ করব।‘
তবে সামরিক পদক্ষেপের চেয়ে তিনি চুক্তি করতেই বেশি আগ্রহী উল্লেখ করে ট্রাম্প বলেন, এটি `অনেক মানুষের জীবন বাঁচাবে এবং চুক্তি স্বাক্ষরের পরপরই আমরা অবিলম্বে হরমুজ প্রণালি উন্মুক্ত করে দিতে পারব।’
ইরানের নেতৃত্বকে ‘খুবই শক্ত আলোচক’ হিসেবে বর্ণনা করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ধীরে ধীরে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করছে।
তিনি বলেন, ‘এতে দীর্ঘ সময় লাগে। আমার কোনো তাড়াহুড়ো নেই। আপনি যদি তাড়াহুড়ো করতে যান, তাহলে ভালো কোনো চুক্তি করতে পারবেন না। ধীরে ধীরে হলেও নিশ্চিতভাবে আমরা যা চাই, তা পাচ্ছি বলে আমি মনে করি। আর যদি আমরা যা চাই তা না পাই, তাহলে আমরা ভিন্ন উপায়ে এর সমাপ্তি ঘটাব।’
সূত্র: আলজাজিরা
এএম