হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরাইলি হামলায় একই পরিবারের ৯ সিরীয় শরণার্থী নিহত

আমার দেশ অনলাইন

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও দেশটির দক্ষিণাঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সর্বশেষ এ হামলায় একই পরিবারের ৯ জন সিরীয় শরণার্থী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জনই শিশু।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর সাইদার কাছে আদলুন এলাকায় একটি আবাসিক ভবনে ইসরাইলি যুদ্ধবিমান হামলা চালায়। স্থানীয় সূত্রগুলোর দাবি, ভবনটিতে সাধারণ বেসামরিক মানুষ বসবাস করতেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা সব মরদেহ একই পরিবারের সদস্যদের। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া পরোক্ষ আলোচনার পর ১৭ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতি ১৭ মে থেকে আরও ৪৫ দিনের জন্য বাড়ানো হলেও লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে।

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দক্ষিণ লেবানন, বেকা উপত্যকা এবং হিজবুল্লাহর প্রভাবশালী বিভিন্ন এলাকায় নিয়মিত বিমান হামলা ও সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরাইল। দেশটির দাবি, এসব হামলায় হিজবুল্লাহর সামরিক অবকাঠামো, অস্ত্রভাণ্ডার এবং যোদ্ধাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।

তবে লেবাননের কর্তৃপক্ষ ও মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এসব হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি বাড়ছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। তাদের মতে, সাম্প্রতিক হামলাগুলোতে নারী, শিশু এবং সাধারণ নাগরিকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

গত কয়েক মাসে লেবাননে ইসরাইলি হামলায় শত শত মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী, শিশু, চিকিৎসাকর্মী এবং জরুরি সেবাকর্মীরাও রয়েছেন। একই সময়ে সংঘাতের কারণে বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

অন্যদিকে, হিজবুল্লাহও ইসরাইলের উত্তরাঞ্চলে রকেট ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। ফলে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দুই পক্ষের মধ্যে সীমান্ত উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধের ভবিষ্যৎ পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের অগ্রগতি লেবানন সীমান্তের সংঘাতের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

এসআর

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

সড়ক-রেল-নৌপথে আসছে নতুন বিনিয়োগ সহযোগিতা

স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা এনসিপির

ক্ষোভে বিষ খেয়ে কলেজছাত্রের আত্মহত্যা

চামড়া শিল্পে বড় সংস্কার পরিকল্পনা সরকারের

লং মার্চ থেকে গণভোটের রায় মানতে বাধ্য করা হবে সরকারকে

বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

বাসের ধাক্কায় মৃত্যু: মায়ের পর বাবাকেও হারাল দুই সন্তান

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৫২