হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে পানি সরবরাহ স্থাপনায় ইসরাইলি হামলা, বন্ধ জরুরি সেবা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননের গুরুত্বপূর্ণ পানি সরবরাহ অবকাঠামোতে ইসরাইলি হামলার ফলে বহু এলাকায় জরুরি সেবা ব্যাহত হয়েছে বলে জানিয়েছে সাউথ লেবানন ওয়াটার এস্টাবলিশমেন্ট। খবর আলজাজিরার।

লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে সংস্থাটি জানায়, ইবল আল-সাকি এবং আল-মায়সাত এলাকায় অবস্থিত পানি সরবরাহ স্থাপনাগুলো হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এছাড়া কানারিত অঞ্চলের আল-জাহিরিয়া স্টেশন এবং ইস্টার্ন ওয়েল নং–১-এ থাকা সৌরবিদ্যুৎ চালিত ব্যবস্থাও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংস্থাটি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, বেসামরিক জনগণের জন্য অপরিহার্য সেবা প্রদানকারী স্থাপনাগুলোর ওপর হামলা আন্তর্জাতিক আইন ও সব ধরনের কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন।

বিবৃতিতে বলা হয়, ‘জীবনযাপনের জন্য অপরিহার্য স্থাপনা—বিশেষ করে পানি সরবরাহ ব্যবস্থা—লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন, যেখানে এসব স্থাপনাকে যুদ্ধের বাইরে রাখার কথা বলা হয়েছে।’

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত