হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ওমান উপকূলে ট্যাংকারে হামলায় ৩ ভারতীয় নিখোঁজ, মার্কিন কূটনীতিককে তলব করল ভারত

আমার দেশ অনলাইন

ওমান উপকূলের কাছে একটি বাণিজ্যিক ট্যাংকারে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কূটনীতিককে তলব করেছে ভারত। এই ঘটনায় জাহাজে থাকা তিনজন ভারতীয় নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ভারত সরকার।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, বুধবার দিল্লিতে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য’অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়। ঘটনাটি ঘিরে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, “সেট্টেবেলো” নামের ওই ট্যাংকারে ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন। হামলার পর ২১ জনকে উদ্ধার করা গেলেও বাকি তিনজনের খোঁজ মেলেনি।

যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, হামলাটি সম্ভবত ইরানি বন্দরগুলো অবরোধের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ফল হতে পারে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, ট্যাংকারটি ইরানের দিকে নিষেধাজ্ঞা লঙ্ঘন করে যাওয়ার চেষ্টা করছিল। পরে জাহাজটির ইঞ্জিন রুমে নির্ভুল গোলাবর্ষণ করে সেটিকে অচল করা হয়।

ভারত সরকার এই ঘটনার তীব্র উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, আন্তর্জাতিক জলপথে বেসামরিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি নিখোঁজ ভারতীয়দের সন্ধানে ওমান কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় চলছে।

ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন মধ্যপ্রাচ্যের সমুদ্রপথে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা আবারও বেড়েছে, এবং বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

এসআর

গাজার ৯২ শতাংশ প্রাচীন জলপাইবাগান ধ্বংস করেছে ইসরাইল, জীবিকা হারিয়েছেন হাজারো কৃষক

গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি ড্রোন হামলায় ফিলিস্তিনি নিহত

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় পরিদর্শকদের ঢুকতে দেবে না ইরান

এনপিটি থেকে বেরিয়ে যাওয়া নিয়ে যা বলছে ইরান

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে আড়াই বিলিয়ন ডলার উদ্ধার

পশ্চিম তীরে চিকিৎসাকর্মীদের ওপর ইসরাইলি হামলা বেড়েছে ৩৫০ শতাংশ

ইরানে ফের হামলা হলে যুদ্ধ ছড়াবে একাধিক রণাঙ্গনে

হরমুজে জাহাজে হামলা সত্ত্বেও কমেছে তেলের দাম

নতুন কংগ্রেসের অগ্রাধিকার হবে ইরান যুদ্ধ বন্ধ করা: জেফ্রিস

সরকার গঠনে নেতানিয়াহু-আইজেনকোট আলোচনা, সমঝোতা কতদূর