হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দুবাইয়ে ৫০০ মার্কিন সেনা লক্ষ্য করে হামলার দাবি ইরানের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দুটি স্থানে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের দাবি এস্থানগুলোতে অন্তত ৫০০ মার্কিন সেনা অবস্থান করছিল। খবর আলজাজিরার

আইআরজিসির খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম যুলফাকারি বলেন,
‘দুবাইয়ে দুটি স্থানে ৫০০-এর বেশি মার্কিন সেনা অবস্থান করছিল—সেগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’

আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থার বরাতে তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের সেনারা ইরানি বাহিনীর শক্তিশালী হামলার কারণে নিজেদের ঘাঁটি ছেড়ে বাইরে গিয়ে লুকিয়ে ছিল।

যুলফাকারি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ট্রাম্প ও মার্কিন সামরিক নেতৃত্বকে বুঝতে হবে, এই অঞ্চল আমেরিকান সেনাদের জন্য কবরস্থানে পরিণত হবে এবং শেষ পর্যন্ত তাদের আত্মসমর্পণ ছাড়া আর কোনো উপায় থাকবে না।’

দেশে মাথাপিছু ঋণ এখন ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

ইন্দোনেশিয়ায় ৮ বিমানবন্দর বন্ধ, দেড় হাজারের বেশি ফ্লাইট ব্যাহত

সাভারে পুলিশ সদস্য হত্যায় ৯ জন গ্রেপ্তার

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মে মাসের পর সর্বনিম্ন পর্যায়ে

ভোলায় আঞ্চলিক মহাসড়ক ফুটো করে ড্রেজারের পাইপ স্থাপন‎

ফিলিস্তিনপন্থি অবস্থানের কারণে হলিউডে কাজ হারাচ্ছেন সুসান সারান্ডন

হরমুজ ইস্যুতে ইরান-ওমান সমঝোতা নিয়ে যা জানা গেলো

১৪ কিশোর গ্যাংয়ের দাপট, মাদক-অস্ত্রের টাকার ভাগাভাগি নিয়ে গুলি

ইয়েমেনে সংঘাতে নিহত ৩০০ ছাড়াল

সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের