হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের নতুন নেতাদের সম্পর্কে যা বললেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, খুব শিগগিরই ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধ হতে পারে। দুই বা তিন সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে।এ সময় তিনি জানান, ইরানের নতুন নেতারা আগের তুলনায় ‘কম উগ্র’ এবং ‘আরো বেশি যুক্তিসঙ্গত’ আচরণ করছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এদিন নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এরপর একাধিক শীর্ষ সামরিক ও বেসামরিক ইরানি কর্মকর্তা নিহন হন মার্কিন ও ইসরাইলি হামলায়।

গতকাল হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, গত মাসের শেষ দিকে ইসরাইলের সঙ্গে সমন্বয় করে যুক্তরাষ্ট্র ইরানে যে হামলা চালিয়েছিল, সেই লক্ষ্য অর্জিত হয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের মতে, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সক্ষমতা কমিয়ে আনার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছিল। তা অর্জিত হওয়ার কাছাকাছি পৌঁছানোয় তারা এখন এই যুদ্ধ শেষ করার কথা ভাবছে।

ট্রাম্প আরো বলেন, যুক্তরাষ্ট্র এখন ইরানের আকাশসীমায় আধিপত্য বিস্তার করেছে এবং অনেক শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাকে হত্যার মাধ্যমে শাসন ব্যবস্থার পরিবর্তনও ঘটিয়েছে। তিনি তেহরানের নতুন নেতাদের 'আগের তুলনায় কম উগ্র' এবং 'আরও যুক্তিসঙ্গত' বলে বর্ণনা করেন।

তার দাবি, ইরানের নেতারা যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করার জন্য 'অনুনয় বিনয় করছে’, যদিও ইরান আগেই এমন দাবি প্রত্যাখ্যান করেছে।

ট্রাম্প অবশ্য এও বলেছেন যে, দুই পক্ষের মধ্যে কোনো চুক্তি ছাড়াও এই যুদ্ধ শেষ হতে পারে।

সূত্র: বিবিসি

মার্কিন বাহিনীতে গুপ্তচর: গোপন তথ্য ফাঁস, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

দুর্বল জাতীয় মানবাধিকার কমিশন বিলের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট

এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-হেলপারের দায় স্বীকার, চালক রিমান্ডে

ডাকসুর উদ্যোগে সূর্যসেন হলে চালু হলো ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’

লেবাননে ইসরাইলি হামলায় তিন বছরে নিহত প্রায় ৯ হাজার

পিএইচডি-এমফিলে ঢাবির ৩৩ গবেষকের নতুন অর্জন

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করায় সবার প্রতি কৃতজ্ঞতা জামায়াতের

মুসলিম ব্রাদারহুডসহ ইসলামি সংগঠন নিষিদ্ধ করতে চায় অস্ট্রিয়া

প্রতিদিন মায়ের কাছে হাজিরা দিতাম—লিয়াকত আলী

‘কবিরাজ’ সেজে বাসায় গিয়ে স্বর্ণ লুট, গ্রেপ্তার ২