হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের ওপর হামলাকে ‘অবৈধ আগ্রাসন’ বলল উত্তর কোরিয়া

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানের ওপর হামলাকে ‘অবৈধ আগ্রাসন’ এবং একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)-এর বরাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ মন্তব্য করেছেন। খবর আলজাজিরার।

মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ‘প্রত্যাশিত সীমার মধ্যেই ছিল’ এবং এটি যুক্তরাষ্ট্রের ‘আধিপত্যবাদী ও গ্যাংস্টারসুলভ’ স্বভাবের অনিবার্য ফল।

বিবৃতিতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এই আগ্রাসী যুদ্ধ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।

উত্তর কোরিয়া আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে উত্তেজনা বৃদ্ধি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বলে কেসিএনএ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে আড়াই বিলিয়ন ডলার উদ্ধার

পশ্চিম তীরে চিকিৎসাকর্মীদের ওপর ইসরাইলি হামলা বেড়েছে ৩৫০ শতাংশ

ইরানে ফের হামলা হলে যুদ্ধ ছড়াবে একাধিক রণাঙ্গনে

হরমুজে জাহাজে হামলা সত্ত্বেও কমেছে তেলের দাম

নতুন কংগ্রেসের অগ্রাধিকার হবে ইরান যুদ্ধ বন্ধ করা: জেফ্রিস

সরকার গঠনে নেতানিয়াহু-আইজেনকোট আলোচনা, সমঝোতা কতদূর

লিবিয়ার বন্দরে হামলার শিকার রাশিয়ার জাহাজ

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৪

ইয়েমেনে যুদ্ধের পাল্লা ভারী করতে মরিয়া হুথি ও সৌদি সমর্থিত বাহিনী, চাপে সাধারণ মানুষ

ইরান যুদ্ধে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর