হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানি শীর্ষ কর্মকর্তার মেয়েকে বরখাস্ত করল মার্কিন বিশ্ববিদ্যালয়

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত।

ইরানের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানির মেয়ে ফাতেমেহ আরদেশির-লারিজানিকে মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টায় এমোরি ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার শিক্ষার্থীদের পরিচালিত স্কুল সংবাদপত্র এমোরি হুইল এ তথ্য প্রকাশ করে।

পত্রিকাটি জানায়, এমোরি ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের ডিন সান্দ্রা ওং ২৪ জানুয়ারি অনুষদের কাছে পাঠানো এক ইমেলে বিষয়টি নিশ্চিত করেন। ইমেলে উল্লেখ করা হয়, একজন জ্যেষ্ঠ ইরানি সরকারি কর্মকর্তার মেয়ে হিসেবে পরিচিত ওই চিকিৎসক আর বিশ্ববিদ্যালয়ের কর্মচারী নন।

ইরানে চলমান বিক্ষোভ এবং এমোরির উইনশিপ ক্যান্সার ইনস্টিটিউটের বাইরে ফাতেমেহ আরদেশির-লারিজানির নিয়োগের বিরুদ্ধে ইরানি-আমেরিকান বিক্ষোভকারীদের প্রতিবাদের পর এই সিদ্ধান্তের খবর সামনে আসে।

এমোরি হুইল জানায়, এমোরি থেকে বিদায় নেওয়ার আগে ফাতেমেহ আরদেশির-লারিজানি মেডিকেল স্কুলের হেমাটোলজি ও মেডিকেল অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২৪ জানুয়ারির পর থেকে তার এমোরি ফ্যাকাল্টি পেজ এবং এমোরি হেলথকেয়ার সংক্রান্ত ওয়েব পেজ আর দেখা যাচ্ছে না।

এ বিষয়ে এমোরি বিশ্ববিদ্যালয়ের উইনশিপ ক্যান্সার ইনস্টিটিউটের জনসংযোগ বিভাগের সহযোগী পরিচালক আন্দ্রেয়া ক্লিমেন্ট বলেন, এটি একটি কর্মী-সংক্রান্ত বিষয়। তিনি জানান, এমোরি রোগীর সেবা, গবেষণা ও শিক্ষার অগ্রগতিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সব নিয়োগ রাজ্য ও ফেডারেল আইন মেনে করা হয়।

উল্লেখ্য, আলী লারিজানি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব। চলতি মাসের ১৫ জানুয়ারি তাকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আনা হয়। তখন মার্কিন ট্রেজারি বিভাগ জানায়, ইরানে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের জন্য দায়ীদের বিরুদ্ধেই এই ব্যবস্থা।
সূত্র: আল আরাবিয়া।

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

গাজায় বৃষ্টিতে ভাসছে বাস্তুচ্যুতদের তাঁবু, চরম ঝুঁকিতে লাখো মানুষ

ভিসা প্রক্রিয়া সহজ করল সৌদি, সুবিধা পাবে যেসব দেশ

মদিনায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার আশঙ্কা

উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা অস্ত্র রপ্তানি করছে ইরান: আইআরজিসি

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা মুসলিম ওয়ার্ল্ড লিগের

গাজায় ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে শত শত তাঁবু প্লাবিত, অবর্ণনীয় দুর্ভোগ

যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে, আনন্দ-আয়োজনের বিরল মুহূর্ত

‘যুদ্ধের আগের চেয়ে ইরানি বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী’

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প