হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান সরাসরি আলোচনা শুরু

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহু প্রতীক্ষিত আলোচনা শুরু হয়েছে। চলমান আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে, যেখানে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল সরাসরি আলোচনায় বসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।


এর আগে পর্যন্ত আলোচনা পরোক্ষভাবে চলছিল—দুই পক্ষ আলাদা কক্ষে অবস্থান করে পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান করছিল।


তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। মধ্যস্থতার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এখন দুই দেশের প্রতিনিধিরা একই টেবিলে বসে সরাসরি আলোচনা করছেন, যেখানে পাকিস্তানের প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন।

সরাসরি আলোচনায় অগ্রসর হওয়া কূটনৈতিক প্রক্রিয়ায় একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে, যা সম্ভাব্য সমঝোতার পথকে আরো সুগম করতে পারে।

শনিবার সকাল থেকেই ইসলামাবাদের প্রধানমন্ত্রীর কার্যালয় ছিল সারা বিশ্বের আগ্রহের কেন্দ্রবিন্দু। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রথমে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরবর্তীতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন মার্কিন দলের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন। এ সময় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার।

আর বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।

আর দিনের শুরুতে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে একটি প্রতিনিধি দল শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করে।

তবে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের সঙ্গে শাহবাজ শরিফের পৃথক বৈঠকের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

যাইহোক আলোচনা শুরু হলেও উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিনের ‘চরম অবিশ্বাস’ ও সংশয় এখনো বিদ্যমান। ইরান যেখানে মার্কিন নিষেধাজ্ঞার অবসান এবং নিরাপত্তার গ্যারান্টি চাইছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র চাচ্ছে মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক প্রভাবের নিয়ন্ত্রণ এবং নৌ-পথের নিরাপত্তা। তবে এই অবিশ্বাসের পরিবেশেও আলোচনার টেবিলে বসার সিদ্ধান্তকে আন্তর্জাতিক বিশ্লেষকরা একটি বড় ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন।

সূত্র: বিবিসি, আলজাজিরা।

ঢাবিতে বাংলা শেখায় আগ্রহ বাড়ছে চীনা শিক্ষার্থীদের

থানা কম্পাউন্ডে আহত ৮ গরু জবাই, স্বাস্থ্য পরীক্ষা নিয়ে প্রশ্ন

কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ দুই ভারতীয় আটক

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

জুলুম করে কেউ চিরস্থায়ী হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না: উসামা

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ