হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দ্বিতীয় প্রচেষ্টায় হরমুজ প্রণালি অতিক্রমে সফল চীনের ২ জাহাজ

আমার দেশ অনলাইন

জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, গত শুক্রবার গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করার পর মাঝপথে ফিরে আসে চীনের দুটি কনটেইনারবাহী জাহাজ। তবে দ্বিতীয় প্রচেষ্টায় জাহাজ দুটি হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগর থেকে উন্মুক্ত সমুদ্রের দিকে বের হতে সক্ষম হয়েছে।

জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্য অনুসারে, সোমবার জাহাজ দুটি গুরুত্বপূর্ণ জলপথটি অতিক্রম করে একে অপরের খুব কাছাকাছি অবস্থানে থেকে সমুদ্রের দিকে পাড়ি জমায়।

মেরিন ট্রাফিকের মালিকানাধীন প্রতিষ্ঠান কেপলারের বিশ্লেষক রেবেকা গার্ডেস বলেন, ‘দ্বিতীয় প্রচেষ্টায় জাহাজ দুটি সফলভাবে পারস্য উপসাগর পার হয়েছে। যুদ্ধ শুরুর পর ইরানি পতাকাবাহী জাহাজ বাদে এগুলোই প্রথম কনটেইনারবাহী জাহাজ, যা এই অঞ্চল থেকে বের হতে পেরেছে।’

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালি ত্যাগ করে জাহাজ দুটি বর্তমানে ওমান উপসাগরের দিকে দ্রুতগতিতে এগোচ্ছে।

ইরান বর্তমানে হরমুজ প্রণালিকে কার্যত বন্ধ রেখেছে। তবে যে দেশগুলোকে তারা ‘বন্ধুত্বপূর্ণ’ বা ‘শত্রু নয়’ বলে মনে করে, তাদের কিছু নির্বাচিত জাহাজ যাতায়াতের অনুমতি পাচ্ছে।

বিশাল কনটেইনারবাহী এ দুটি জাহাজের পার হওয়া, কসকো শিপিং পরিচালিত, চীন ও ইরানের মধ্যে কূটনৈতিক সফলতার ইঙ্গিত দিচ্ছে। এর মাধ্যমে ইরান তাদের বন্ধু দেশের তালিকাও সম্প্রসারণ করছে বলে মনে করা হচ্ছে।

এসআর

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ রিপার ড্রোন ধ্বংস

ইসরাইলি বাহিনীর ওপর ১৬টি হামলার দাবি হিজবুল্লাহর

ইরান যুদ্ধের বিরোধিতায় মার্কিনিদের বড় অংশ, কমছে ট্রাম্পের জনপ্রিয়তা

সমৃদ্ধ ইউরেনিয়াম দেশেই রাখার নির্দেশ ইরানের সর্বোচ্চ নেতার

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বেড়েছে তেলের মূল্য, দাম কমেছে স্বর্ণের

ড্রোন উৎপাদনসহ সামরিক শক্তি পুনর্গঠন করছে ইরান

দক্ষিণ লেবাননের একাধিক স্থানে ইসরাইলি হামলা

কিউবাকে হুমকি দেওয়া বন্ধ করুন: যুক্তরাষ্ট্রকে চীন

টাকার বিপরীতে এক বছরে ভারতীয় রুপির দাম কমেছে ১০ শতাংশ

‘ব্যবধান কমানোর’ লক্ষ্যে ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান