গাজার উত্তরাঞ্চলে ইসরাইলি ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৫ সালের অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উপত্যকাটিতে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে।
সর্বশেষ হামলাটি হয়েছে উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরে। সেখানে আল-তাওবা এলাকার একটি মসজিদের কাছে একদল মানুষের ওপর ড্রোন হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে এক ফিলিস্তিনি নিহত হন।
গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৭৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ৬৭৯ জন প্রাণ হারিয়েছেন।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও প্রাণহানির এ ঘটনা গাজায় ইসরাইলি হামলা অব্যাহত থাকার চিত্র তুলে ধরছে।
সূত্র: আল জাজিরা
এআরবি