হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি আরব-সোমালিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

আমার দেশ অনলাইন

সোমালিয়া এবং সৌদি আরব সোমবার (৯ ফেব্রুয়ারি) একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলটি ভারত মহাসাগর ও সুয়েজখালের সংযোগস্থলে অবস্থিত এবং বিশ্বের ব্যস্ততম বাণিজ্যপথের অংশ হওয়ায় সম্প্রতি উপসাগরীয় দেশগুলোর বিশেষ নজরের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

চুক্তি স্বাক্ষরের সময় বিশেষ দিক হলো, মাত্র দেড় মাস আগে ইসরাইল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়েছে। সোমালিল্যান্ড ১৯৯১ সালে স্বাধীনতা ঘোষণা করলেও মোগাদিশু এখনো এটি সোমালিয়ার অংশ হিসেবে দাবি করে আসছে।

সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়াল্লিম ফিকি এবং সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান ‘সামরিক সহযোগিতা চুক্তি’তে সাক্ষর করেন। সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা আরও জোরদার হবে এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে যৌথ কার্যক্রমের সুযোগ তৈরি হবে।

প্রিন্স খালিদ বিন সালমান এক্সে পোস্টে জানান, রিয়াদে অনুষ্ঠিত সামরিক প্রদর্শনীর সময় তিনি একাধিক চুক্তি সাক্ষর করেছেন এবং সেগুলোর স্বাক্ষর প্রত্যক্ষ করেছেন। তবে এই চুক্তিসমূহের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এসআর

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

ইলম ভিশন একাডেমিতে সিরাতুন নবী (স.) উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

জোরারগঞ্জে ১১ চোরাই স্মার্টফোন উদ্ধার, গ্রেপ্তার ৩