হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ইরানের

আলজাজিরা

ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। ফাইল ছবি

ইরানের কোনো বাঁধ, বন্দর বা বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি যুক্তরাষ্ট্র বা ইসরাইলের সামরিক ঘাঁটি থাকলে সেসব স্থাপনাকে সামরিক কাজে ব্যবহৃত ‘দ্বৈত উদ্দেশ্যের অবকাঠামো’ হিসেবে বিবেচনা করবে তেহরান। এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন। ওই প্রতিবেদনে কয়েকজন বিশ্লেষকের বরাত দিয়ে বলা হয়, ইরানের কিছু বাঁধ দেশটির ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোর কাজে ব্যবহারের উদ্দেশ্যে নির্মাণ করা হয়ে থাকতে পারে।

এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ লেখেন, ‘বেসামরিক অবকাঠামোয় হামলার পরবর্তী ধাপের প্রস্তুতি নিচ্ছে তারা। তাদের “বিশেষজ্ঞরা” নিউইয়র্ক টাইমসকে বলছেন, ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোর কাছের বাঁধগুলো দ্বৈত উদ্দেশ্যে ব্যবহৃত হয়।’

গালিবাফের এই বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, ইরানের অবকাঠামো নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যেকোনো সামরিক পদক্ষেপের ক্ষেত্রে একই ধরনের যুক্তি প্রয়োগ করতে পারে তেহরান।

তার বক্তব্য অনুযায়ী, মার্কিন বা ইসরাইলি সামরিক ঘাঁটির কাছাকাছি অবস্থিত বাঁধ, বন্দর ও বিদ্যুৎকেন্দ্রকে ইরান সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত স্থাপনা হিসেবে বিবেচনা করবে।

এএম

গাজায় ত্রাণ প্রবেশে বাধা না দেওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

যুক্তরাষ্ট্রের পথেই উত্তেজনা উসকে দিচ্ছে বাহরাইন

ইসরাইলের স্বার্থ রক্ষার পরিবর্তে নিজের স্বার্থকে প্রাধান্য দিতেন নেতানিয়াহু: বাইডেন

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় আবারও হামলা চালিয়েছে ইরান

হরমুজে একাধিক তেলবাহী জাহাজে হামলা, ইরাকের গ্যাসক্ষেত্রে ড্রোন আতঙ্ক

যুক্তরাষ্ট্রে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের

ইরান ঘিরে মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের উত্তেজনা ফের বাড়ছে

শীতে গ্যাস সংকটের আশঙ্কা ইরানে, উৎপাদন সক্ষমতার বড় অংশ ক্ষতিগ্রস্ত

এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুথিরা, তাদের আটকাতে ইয়েমেনি বাহিনীর ৬৬১ হামলা

হুথিদের চাপে সৌদি জোট, কমান্ডার বদলালেন বাদশাহ সালমান