হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, কুয়েত, কাতার ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানে মার্কিন হামলার জবাব দিতেই পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানায় দেশটির সেনাবাহিনী।

এক বিবৃতিতে ইরানি সেনাবাহিনী জানায়, কুয়েতে অবস্থিত একটি মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা, কাতারে একটি স্যাটেলাইটভিত্তিক আগাম সতর্কতা অ্যান্টেনা এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের জ্বালানি সংরক্ষণাগারকে লক্ষ্যবস্তু করা হয়। এতে বিভিন্ন ধরনের বিপুলসংখ্যক আক্রমণকারী ড্রোন ব্যবহার করা হয় বলে জানায় সেনাবাহিনী।

এতে বলা হয়, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানি সেনাবাহিনীর হামলার ধারাবাহিকতায় এই আক্রমণ চালানো হয়।

এর আগে বাহরাইন, কুয়েত ও কাতারসহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ হামলার খবর দেয় বা নিরাপত্তা সতর্কতা জারি করে।

এদিকে, মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানে নতুন দফায় ৯০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও নিরীহ বেসামরিক নাবিকদের ইরানের হামলার জবাবে এ সামরিক অভিযান চালানো হচ্ছে বলে দাবি যুক্তরাষ্ট্রের।

সূত্র: আল জাজিরা/মিডল ইস্ট আই

আরএ

গাজা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আগে ও পরের কিছু চিত্র

গাজা যুদ্ধ মোদির ভারতকে যেভাবে ইসরাইলের আরো কাছে নিল

ইসরাইলি হামলা: প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনি হতাহত

সৌদির হয়ে হুথিদের বিরুদ্ধে হামলা চালাবে না তুরস্ক

হরমুজ প্রণালিতে একের পর এক শক্তিশালী বিস্ফোরণ

ইরান যুদ্ধ থামাতে সবকিছু করতে প্রস্তুত পুতিন

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও মজুত নিয়ে আপস করবে না ইরান

হরমুজের সাত দিনের পরিকল্পনা নিয়ে মার্কিন জবাব পর্যালোচনা করছে ইরান

হুথিদের হামলা ঠেকাতে সৌদিকে সহায়তার উপায় খতিয়ে দেখছে তুরস্ক

সাত মাস পর ইরানের সঙ্গে সরাসরি বিমান চলাচল চালু করল ইরাক