হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জ্বালানি সংকট মোকাবিলায় ২০ দিনের তেল ছাড়ছে জাপান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এ পরিস্থিতিতে ১ মে থেকে জাতীয় তেলের মজুতের একটি অংশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান। খবর আনাদোলুর।

দেশটির অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালী এড়িয়ে বিকল্প রুট থেকে তেল সংগ্রহের সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ছাড়কৃত তেলের পরিমাণ হবে প্রায় ২০ দিনের চাহিদার সমপরিমাণ। মোট প্রায় ৫.৮ মিলিয়ন কিলোলিটার তেল বাজারে ছাড়া হবে, যার আনুমানিক মূল্য প্রায় ৫৪০ বিলিয়ন ইয়েন (প্রায় ৩.৩৮ বিলিয়ন মার্কিন ডলার)।

জাপান আশা করছে, গত বছরের তুলনায় মে মাসের মধ্যে তারা বিকল্প উৎস থেকে অর্ধেকের বেশি অপরিশোধিত তেল সংগ্রহ করতে সক্ষম হবে। এর ফলে বছরের শেষ পর্যন্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত রাখা সম্ভব হবে, একইসঙ্গে মজুত তেল ছাড়ার পরিমাণও সীমিত রাখা যাবে।

মন্ত্রণালয় আরো জানায়, স্থিতিশীল সরবরাহ বজায় রাখতে পেট্রোলিয়াম স্টকপাইলিং আইনের ধারা ৩১ অনুযায়ী এই তেল ছাড়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিশ্বের অন্যতম বৃহৎ তেল আমদানিকারক দেশ হিসেবে জাপান দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর নির্ভরশীল। ফলে হরমুজ প্রণালি অঞ্চলে যেকোনো অস্থিরতা দেশটির জ্বালানি নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হিসেবে দেখা দিচ্ছে।

এমএমআর

ইরানের সামরিক, ক্ষেপণাস্ত্র ও তেল খাতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

হাজী মো. ছিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও চারাগাছ বিতরণ

গ্যাস-বিদ্যুৎ সংকটে নাকাল মানুষ

ব্যর্থতা ঢাকতেই ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

ট্রানজিটের আড়ালে সব বন্দর ভারতের কবজায়

নরসিংদীতে ২৮৭ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

কৃত্রিম জ্বালানি সংকটে পশ্চিম তীর

ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত

চীনের ৩, ১১ বিমানবাহী রণতরি থাকা সত্ত্বেও সংকটে যুক্তরাষ্ট্র

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারত টেস্টের সঙ্গে রোনালদোর আল নাসরের ম্যাচ