হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বাহরাইনে হামলা ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

আমার দেশ অনলাইন

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সংঘাতের মধ্যে গত ৯ মার্চ মার্কিন মিত্র দেশ বাহরাইনে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে, যাতে কয়েক ডজন বেসামরিক নাগরিক আহত হন এবং বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

একদল একাডেমিক গবেষকের বিশ্লেষণে ইঙ্গিত দেওয়া হয়েছে—এই বিস্ফোরণে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্র পরিচালিত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হতে পারে। বিশ্লেষণটি পর্যালোচনা করেছে রয়টার্স।

ঘটনায় শিশুসহ অন্তত ৩২ জন আহত হন, যাদের কয়েকজনের অবস্থা গুরুতর ছিল। শুরুতে বাহরাইন ও ওয়াশিংটন এই হামলার জন্য ইরানি ড্রোনকে দায়ী করেছিল।

তবে পরবর্তীতে বাহরাইন প্রথমবারের মতো স্বীকার করেছে, রাজধানী মানামার উপকণ্ঠে সিত্রা দ্বীপের মাহাজ্জা এলাকায় ঘটে যাওয়া বিস্ফোরণের সঙ্গে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র জড়িত ছিল। এলাকাটি একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারের জন্য পরিচিত।

বাহরাইনের এক সরকারি মুখপাত্র দাবি করেন, ক্ষেপণাস্ত্রটি আকাশে একটি ইরানি ড্রোন সফলভাবে প্রতিহত করেছিল, যার ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তার মতে, ক্ষয়ক্ষতি সরাসরি ক্ষেপণাস্ত্র বা ড্রোনের ভূমিতে আঘাতের কারণে হয়নি।

তবে এখন পর্যন্ত বাহরাইন বা যুক্তরাষ্ট্র কেউই ঘটনার সঙ্গে ইরানি ড্রোনের সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি। বিস্ফোরণের পরের ভিডিওতে আশপাশে ব্যাপক ধ্বংসস্তূপ, ধুলায় ঢেকে যাওয়া রাস্তা এবং আতঙ্কিত বাসিন্দাদের দেখা গেছে।

এসআর

খার্গ দ্বীপের কাছে তেল ছড়িয়ে পড়ার খবর নাকচ করলো ইরান

সংলাপ মানে আত্মসমর্পণ নয়: পেজেশকিয়ান

নৌ অবরোধের সময় ৫৮ জাহাজ ফেরানোর দাবি যুক্তরাষ্ট্রের

পাকিস্তানের মাধ্যমে যুদ্ধবিরতির প্রস্তাবের জবাব দিল ইরান

শত্রু যুদ্ধজাহাজ মোকাবিলায় হরমুজে ‘ডলফিন’ মোতায়েন করল ইরান

মোজতবা খামেনির সঙ্গে খাতাম আল-আনবিয়ার কমান্ডারের সাক্ষাৎ

ক্যারোলিনকে অভিনন্দন জানিয়ে সেই হামলার কথা স্মরণ করল ইরান

শত্রুদের জন্য ‘বিস্ময়’ অপেক্ষা করছে: ইরান

শত্রু মোকাবিলায় নতুন নির্দেশনা ইরানের সর্বোচ্চ নেতার

যুদ্ধের কারণে বিশ্ব এক বিলিয়ন ব্যারেল তেল থেকে বঞ্চিত: আরামকো