হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

তুরস্ক, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তির রূপরেখা প্রকাশ

আল জাজিরা

আল জাজিরা

তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় তিন দেশের প্রতিরক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে নিয়মিত সমন্বয় ব্যবস্থা গড়ে তোলা হবে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির অধীনে স্থল, নৌ ও বিমানবাহিনীর পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ও ড্রোন ব্যবস্থায় যৌথ সামরিক মহড়া হবে। প্রতিরক্ষা শিল্পে যৌথ উন্নয়ন ও উৎপাদন, প্রযুক্তি বিনিময় এবং রক্ষণাবেক্ষণ ও লজিস্টিক সহযোগিতাও বাড়ানো হবে। বিশেষ গুরুত্ব পাবে ড্রোন ও স্বয়ংক্রিয় ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ ও কৃত্রিম বুদ্ধিমত্তা।

গত ৭ আগস্ট স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে—যা ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা নীতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তুরস্ক জানিয়েছে, চুক্তিটি অন্য দেশগুলোর জন্যও উন্মুক্ত ও বিদ্যমান কোনো জোটের বিকল্প নয়।

এদিকে, লোহিত সাগরে জাহাজ চলাচল সুরক্ষায় আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগেও তুরস্ক অংশ নিচ্ছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় গাজা ও লেবাননে ইসরাইলের সামরিক কর্মকাণ্ডের সমালোচনা করে আন্তর্জাতিক সম্প্রদায়কে আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধ রক্ষায় আরও কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে।

সূত্র: আল জাজিরা

আরএ

নেতানিয়াহুকে ঠেকাতে হাজার হাজার মাইল পাড়ি দিচ্ছেন ইসরাইলিরা

সৌদির বিমান হামলায় ইয়েমেনে একই পরিবারের পাঁচজন নিহত

ইসরাইলি নির্বাচনে রাজনৈতিক অচলাবস্থা ও নতুন নির্বাচনের শঙ্কার পূর্বাভাস

সৌদির দুই শহরে আবার হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

সৌদির বিরুদ্ধে এপস্টেইন ফাইলকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন হুথিরা

‘ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধ হওয়া কেবল সময়ের ব্যাপার’

যেভাবে ইসরাইলের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও রাজনীতিতে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছেন নেতানিয়াহু

ইসরাইলে নতুন সরকার এলে কতটা পাল্টাবে ফিলিস্তিনিদের ভাগ্য

অবরুদ্ধ হেবরনে ফিলিস্তিনিদের বাড়িঘর ও স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল

সরকার বদলালেও দক্ষিণ লেবাননের দখল ছাড়বে না ইসরাইল