হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইয়েমেনে সংঘাতে প্রাণহানি ২ হাজার ছাড়াল, ঘরছাড়া ৩ লাখ ৬৪ হাজার মানুষ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইয়েমেনে গত আগস্টে সামরিক উত্তেজনা শুরুর পর থেকে এ পর্যন্ত ২ হাজার ৩৬১ জন নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরো ১০ হাজার ৯৮২ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়, গত ১৭ নভেম্বর থেকে সোমবার পর্যন্ত এক সপ্তাহে ১০১ জন নিহত এবং ৪৬৩ জন আহত হয়েছেন। হতাহতদের অধিকাংশই দেশটির মধ্যাঞ্চলীয় শহর মারিবের বাসিন্দা।

ইয়েমেনের পশ্চিমা সমর্থিত সরকারের জরুরি স্বাস্থ্য কার্যক্রম কেন্দ্রের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত দেশটির ৩৯টি স্বাস্থ্যসেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ডব্লিউএইচওর আগের প্রতিবেদনে এ সংখ্যা ছিল ২৮। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আটটি অ্যাম্বুলেন্স।

এদিকে, সংঘাতের কারণে দেশটিতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে। বিশেষ করে লাহিজ প্রদেশে লড়াইয়ের কারণে বহু মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, গত আগস্ট থেকে এ পর্যন্ত ইয়েমেনে ৩ লাখ ৬৪ হাজার ২৬৪ জন বাস্তুচ্যুত হয়েছেন। শুধু গত এক সপ্তাহেই বাস্তুচ্যুত হয়েছেন ১৫ হাজার ৭৩২ জন। বাস্তুচ্যুতদের প্রায় দুই-তৃতীয়াংশই লাহিজ প্রদেশের বাসিন্দা।

দক্ষিণ কোরিয়াকে ইরানের সতর্কবার্তা

বাসিজ বাহিনীর সক্ষমতা পুরোপুরি কাজে লাগাতে বললেন মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে এককভাবে হামলা চালাতে প্রস্তুত ইসরাইল

হরমুজে ইরানের অনুমতি ছাড়া চলাচল, মাইনে আঘাতে জ্বলল দুই ট্যাংকার

ক্ষুধায়-তৃষ্ণায় পথেই মায়ের মৃত্যু, ৯০ বছরেও ভাগ্য ফেরেনি ফিলিস্তিনি শাম্মার

ইসরাইলি হামলায় হামাসের শিক্ষামন্ত্রী নিহত

‘ইরানের পরমাণু কর্মসূচি অপ্রতিরোধ্য’

যুদ্ধ ও নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের অগ্রযাত্রা থামাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইসরাইল

নেতানিয়াহুর দুর্নীতির মামলা প্রত্যাহারের পরামর্শ বিচারকদের

ইরানের হামলায় ২৬ মার্কিন সামরিক ঘাঁটি ও অসংখ্য স্থাপনা ক্ষতিগ্রস্ত