হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলকে সমর্থন না করলে কর্মী ছাঁটাইয়ের হুমকি টেলিগ্রাফ-পলিটিকোর

আমার দেশ অনলাইন

ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ ও যুক্তরাষ্ট্রভিত্তিক পলিটিকো-এর মালিক প্রতিষ্ঠান অ্যাক্সেল স্প্রিঙ্গারের প্রধান নির্বাহী ম্যাথিয়াস ডপফনারের মন্তব্যকে ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি সাংবাদিকদের বলেছেন, এই সংবাদমাধ্যমগুলোর সাংবাদিকদের অবশ্যই ইসরাইলকে সমর্থন করতে হবে, নতুবা পদত্যাগ করতে হবে। খবর মিডল ইস্ট আইয়ের।

এ নিয়ে পলিটিকোর ভেতরে উত্তেজনা প্রকাশ্যে আসে চলতি সপ্তাহে। জানা যায়, সোমবার এক অভ্যন্তরীণ বৈঠকে ডপফনার কর্মীদের বলেন, ইসরাইলকে সমর্থন করা প্রতিষ্ঠানটির একটি মূলনীতি।

এর আগে পলিটিকোর সাংবাদিকরা নতুন প্রধান সম্পাদক জনাথন গ্রিনবার্গারের কাছে পাঠানো এক চিঠিতে অভিযোগ করেন, ডপফনার সংবাদমাধ্যমটিকে তার ‘রাজনৈতিক এজেন্ডা প্রচারের জন্য’ ব্যবহার করছেন। সাংবাদিকরা সতর্ক করেন, তার সাম্প্রতিক মতামতমূলক লেখাগুলো পত্রিকার নিরপেক্ষতার সুনাম ক্ষুণ্ন করতে পারে।

দ্য জিউইশ ইনসাইডার জানিয়েছে, কর্মীরা সতর্ক করেছেন যে তার সাম্প্রতিক মতামতধর্মী লেখাগুলো ‘নিরপেক্ষ সংবাদ উৎস হিসেবে সংবাদমাধ্যমটির সুনামকে ক্ষুণ্ণ করছে।

এদিকে অ্যাক্সেল স্প্রিঙ্গার সম্প্রতি ডেইলি টেলিগ্রাফ অধিগ্রহণের অনুমোদন পাওয়ার পর প্রতিষ্ঠানটির সম্প্রসারণ নিয়ে নতুন করে নজরদারি শুরু হয়েছে। সাংবাদিকদের আশঙ্কা, শীর্ষ পর্যায় থেকে নির্ধারিত আদর্শিক অবস্থান বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকীয় নীতিতে প্রভাব ফেলতে পারে, বিশেষ করে ইসরাইল -সম্পর্কিত সংবাদ কাভারেজে।

এর আগে পলিটিকোর সাংবাদিকরা নতুন প্রধান সম্পাদক জনাথন গ্রিনবার্গারের কাছে পাঠানো এক চিঠিতে অভিযোগ করেন, ডপফনার সংবাদমাধ্যমটিকে তার ‘রাজনৈতিক এজেন্ডা প্রচারের জন্য ব্যবহার করছেন। সাংবাদিকরা সতর্ক করেন, তার সাম্প্রতিক মতামতমূলক লেখাগুলো পত্রিকার নিরপেক্ষতার সুনাম ক্ষুণ্ন করতে পারে।

গাজা গণহত্যার জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে একটি মামলার সম্মুখীন, যে গণহত্যায় অন্তত ৭২,৫৯৯ জন নিহত এবং ১,৭২,৪১১ জনেরও বেশি আহত হয়েছেন।

এমএমআর

গাজীপুর জেলা যুবদল নেতার বিরুদ্ধে কালিয়াকৈরে মামলা

‘প্রশাসনের চেয়ারে বসলে রাজনীতি ছাড়ুন’—জামায়াত নেতাদের হুঁশিয়ারি

ঢাবিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ছাত্রদল নেতার

তৃতীয় সাবমেরিন ক্যাবল প্রকল্পের ল্যান্ডিং স্টেশন পরীক্ষার কাজ সম্পন্ন

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

বাংলাদেশে নজরদারি করছে ‘র’, আইবি, এনআইএ, সিবিআইসহ ১০টি সংস্থা!

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে দুই মামলা

হ্যান্ডকাফসহ পালিয়ে লাইভে, শেষ পর্যন্ত গ্রেপ্তার আসির

পীরগাছা সোনালী ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে গ্রাহক হয়রানি ও অনিয়মের অভিযোগ

সবজিতে স্বস্তি মিললেও মাছ-মুরগি-ডিমে অস্বস্তি