হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ট্রাম্পের গাজা নিরস্ত্রীকরণ চুক্তিকে স্বাগত জানাল আমিরাত

আল-জাজিরা

ছবি: দ্য গার্ডিয়ান

গাজাভিত্তিক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও অন্যান্য সশস্ত্র দলকে নিরস্ত্রীকরণের বিষয়ে এক চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে ‘গাজা বোর্ড অব পিস’ এই সমঝোতায় পৌঁছায়। মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটি একে গাজা সংঘাত অবসানের লক্ষ্যে একটি ‘বড় পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছে।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে সরকারি সংবাদ সংস্থা ওয়াম এ তথ্য জানিয়েছে।

ইউএই পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘এই চুক্তিটি সংঘাত নিরসন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধি এবং টেকসই শান্তির দিকে পরিচালিত একটি রাজনৈতিক প্রক্রিয়া শুরুর প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

প্রস্তাবিত এই চুক্তিতে ধাপে ধাপে অস্ত্র সংবরণ, একই সময়ে ইসরাইলি বাহিনী প্রত্যাহার এবং একটি নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনীর পাশাপাশি ‘আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষা বাহিনী’ (আইএসএফ) মোতায়েনের বিস্তারিত রূপরেখা দেওয়া হয়েছে।

আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করে জানিয়েছে, এই চুক্তি নিশ্চিতভাবে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করবে। সেই সঙ্গে বেসামরিক ফিলিস্তিনিদের দুঃখ-দুর্দশার অবসান ঘটাবে এবং ধ্বংসপ্রাপ্ত গাজা উপত্যকা পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় অনুকূল পরিবেশ তৈরি করবে।

এএম

ইরান যুদ্ধ ঘিরে নতুন পরীক্ষার মুখে বৈশ্বিক অর্থনীতি

গাজায় ভবন ধসে নিহত ১১, ধ্বংসস্তূপের নিচে শতাধিক মানুষ

সৌদি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

তেলের জন্য সৌদির বিকল্প উৎস খুঁজছে ইউরোপের ক্রেতারা

মক্কা-মদিনায় হুথিদের হামলার নিন্দা ওআইসির

একদিনে যুক্তরাষ্ট্রের ৩ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

মক্কায় হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি আরব

মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতার হিসাব–নিকাশ পাল্টে দিল আনসারুল্লাহ

ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সব পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

বাব আল-মান্দাব নিয়ে জরুরি বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ