হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

১০ ঘণ্টায় ইসরাইলে ৭ দফা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

আমার দেশ অনলাইন

তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মঙ্গলবার উদ্ধারকাজ চলছে। ছবি: রয়টার্স

১০ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইসরাইলে ৭ দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। গতকাল সোমবার মধ্যরাত থেকে এই হামলা শুরু করে তেহরান।

ইসরাইল বলছে, ৭ দফার মধ্যে সর্বশেষ দফায় ডিমোনা শহরে হামলা চালায় তেহরান। এছাড়া তেল আবিবেও হামলা হয়েছে।

ইসরাইলের মধ্যাঞ্চলে হামলার পর দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সেখানে উদ্ধারকর্মী পাঠায়। তেল আবিবে হামলার ভিডিওতে ক্ষতিগ্রস্ত ভবন, আগুন ও কালো ধোঁয়া দেখা গেছে।

অন্যদিকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। গতকাল সোমবার রাতের দিকে ইসরাইলি বিমান বাহিনী ৫০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইসরাইলের দাবি, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল ও অন্যান্য সামরিক স্থাপনায় এসব হামলা করা হয়েছে।

আইডিএফ বলছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে তিন হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইসরাইল। সূত্র: সিএনএন

নবীনগরে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ও লুটপাটের অভিযোগ

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

২২৪ কেজি গাঁজা ও বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

চিরনিদ্রায় শায়িত রফিক উল্লাহ, এমপির শোক

সার লুটের ঘটনায় তদন্ত কমিটি, ১১৫ বস্তা সার উদ্ধার

পদাতিক বাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করবে বীর ইউনিট: সেনাপ্রধান

ডান্সফ্লোর মাতাতে এলো দোলা ও নিলয়ের ‘কিসমত’

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি

২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মা-ছেলে আটক