ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ ঘোষণা করেছেন যে, যেকোনো পরিস্থিতির মোকাবিলা করে দক্ষিণ লেবাননে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, ইসরাইলি সামরিক বাহিনী লেবাননে আরও অতিরিক্ত সামরিক অভিযান চালানোর সম্ভাবনা খতিয়ে দেখছে। সীমান্ত পরিস্থিতির ওপর ভিত্তি করে এই আক্রমণের পরিধি আরও বাড়ানো হতে পারে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।
ইসরাইল কাটজের বক্তব্য অনুযায়ী, তাদের তাৎক্ষণিক লক্ষ্য হলো লিতানি নদীর দক্ষিণে ইসরাইলের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলো থেকে হিজবুল্লাহর অস্ত্রশস্ত্র পুরোপুরি অপসারণ করা। তবে দীর্ঘমেয়াদে ইসরাইলের মূল উদ্দেশ্য হলো হিজবুল্লাহকে সম্পূর্ণ নিরস্ত্র করা।
সূত্র: আল জাজিরা
এসআর