হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পুনরায় হামলার সুযোগ দেয় এমন যুদ্ধবিরতি চায় না ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন আলোচনার আগে যুদ্ধবিরতি নিয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি জানিয়েছেন, এমন কোনো যুদ্ধবিরতি তারা চান না, যা প্রতিপক্ষকে পুনরায় শক্তি সঞ্চয় করে হামলার সুযোগ করে দেয়। খবর আলজাজিরার।

তেহরানে বিদেশি রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, আলোচনার ভিত্তি হিসেবে ইরানের প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনায় সম্মতি হয়েছে।

রাভানচি বলেন, ‘ইরান সবসময় কূটনীতি ও সংলাপকে স্বাগত জানায়, তবে এমন সংলাপ নয় যা ভুল তথ্যের ওপর ভিত্তি করে প্রতারণার উদ্দেশ্যে পরিচালিত হয় এবং ভবিষ্যৎ সামরিক আগ্রাসনের পথ তৈরি করে।’

তিনি আরো বলেন, ‘আমরা এমন কোনো যুদ্ধবিরতি চাই না, যা আগ্রাসী পক্ষকে পুনরায় অস্ত্র সজ্জিত হয়ে আবার হামলার সুযোগ দেয়। আমরা আমাদের মিত্রদের স্পষ্টভাবে জানিয়েছি, যথাযথ নিশ্চয়তা ছাড়া এমন পরিস্থিতি আর মেনে নেওয়া হবে না।’

ইসলামাবাদে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে আন্তর্জাতিক মহলে কৌতূহল ও উদ্বেগ দুটোই বাড়ছে।

লেবাননে সামরিক অভিযান সম্প্রসারণের নির্দেশ দিলেন নেতানিয়াহু

‘অধিকার নিশ্চিত না হলে কোনো চুক্তি অনুমোদন করবে না ইরান’

২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি পার হয়েছে ২৮টি জাহাজ: আইআরজিসি

খসড়া প্রস্তাবে ১২০০ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

লেবাননের প্রতি মিশরের সংহতি, ইসরাইলি সেনা সম্পূর্ণ প্রত্যাহারের দাবি

দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরাইলি সেনা নিহত

লেবাননে ইসরাইলি হামলায় একই পরিবারের ৯ সিরীয় শরণার্থী নিহত

ইসরাইলকে বাঁচাতেই ইরানে হামলা চালানো হয়েছে: ট্রাম্প

একীভূত হচ্ছে মার্কিন ও ইসরাইলি সামরিক বাহিনী

হামলার চেয়ে চুক্তিতে আগ্রহী ট্রাম্প