হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে টেলিযোগাযোগ অবকাঠামোয় হামলার নিন্দা জানাল জাতিসংঘ

আমার দেশ অনলাইন

ছবি: এএফপি

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টেলিযোগাযোগ অবকাঠামোয় ইরানের হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ)। গত ফেব্রুয়ারিতে ইরান-ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে টেলিযোগাযোগব্যবস্থার ওপর যে প্রভাব পড়ছে, তা পর্যবেক্ষণ করছে সংস্থাটি।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ও জর্ডান বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের যোগাযোগব্যবস্থায় হামলার ঘটনায় আইটিইউর হস্তক্ষেপ দাবি করে। গত শুক্রবার আইটিইউ কাউন্সিলের গভর্নিং বডি একমত হওয়ার ভিত্তিতে এসংক্রান্ত একটি খসড়া প্রস্তাব গ্রহণ করেছে।

আইটিইউর একজন মুখপাত্র এএফপিকে জানান, সংস্থাটি এই বিঘ্ন ঘটার কারণ এবং আঞ্চলিক ও বৈশ্বিক সংযোগের ওপর এর ব্যাপক প্রভাব সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন দেবে।

এদিকে, একই বৈঠকে ইরান একটি আলাদা প্রস্তাব পেশ করে। এতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের নিজস্ব টেলিযোগাযোগ অবকাঠামো পুনর্গঠনে সহায়তা চাওয়া হয়। তবে কাউন্সিল সদস্যদের মধ্যে ঐকমত্যের অভাবে তেহরানের এই অনুরোধের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি বলে একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে।

সূত্র: আলজাজিরা

এএম

‘মাথার ওপর দিয়ে যাচ্ছিল ক্ষেপণাস্ত্র, ঘুমানো ছিল অসম্ভব’

ইরানের সঙ্গে চুক্তি না করাই ভালো: ট্রাম্প

ইসরাইলকে বোমাবর্ষণ থামানোর আহ্বান চীনের

পরমাণু ইস্যুতে ইরানকে ছাড় দিতে নারাজ ট্রাম্প

লেবানন যুদ্ধবিরতি নিয়ে চাপের মুখে নেতানিয়াহু

‘ইরান-চীন তেল বাণিজ্যে’ নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ইরানে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় আইআরজিসির ১৪ সৈন্য নিহত

লেবাননে ইসরাইলি বিমান হামলায় ১২ জন নিহত

যুক্তরাষ্ট্রের ৬১% মানুষ ইরানে হামলাকে ভুল সিদ্ধান্ত মনে করেন

লেবাননের প্রেসিডেন্ট ও ইসরাইলি প্রধানমন্ত্রীর বৈঠকের আহ্বান যুক্তরাষ্ট্রের