ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান কেবল আলোচনার মাধ্যমে নয়, বরং নিজেদের সামরিক সক্ষমতার মাধ্যমেই প্রতিপক্ষের কাছ থেকে ছাড় আদায় করতে সক্ষম হয়েছে। তিনি দাবি করেন, “ইরান সংলাপের মাধ্যমে নয়, ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ছাড় আদায় করে।”
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের শীর্ষ এই আলোচক বলেন, “আলোচনায় আমরা কেবল তাদের বোঝাই।” একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইরান প্রতিশ্রুতি বা মৌখিক আশ্বাসে বিশ্বাস করে না।
তার ভাষায়, “আমরা নিশ্চয়তা বা কথায় বিশ্বাস করি না — কাজই হলো মাপকাঠি। অপর পক্ষ পদক্ষেপ নেওয়ার আগে কোনো পদক্ষেপ নেওয়া হবে না।”
গালিবফ আরও বলেন, যেকোনো চুক্তির প্রকৃত সফলতা নির্ভর করে সেই পক্ষের ওপর, যারা চুক্তির পরের দিন থেকেই সম্ভাব্য সংঘাতের জন্য আরও ভালোভাবে প্রস্তুত থাকে।
সূত্র: আল-জাজিরা