হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর

ইরানকে সমর্থন

আমার দেশ অনলাইন

গত ২৪ ঘণ্টায় ইরাক এবং এই অঞ্চলে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে কমপক্ষে ২৭টি অভিযান ও হামলা চালানোর দাবি করেছে ইরাকের সশস্ত্র গ্রুপ ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)। টেলিগ্রাম মেসেজিং প্ল্যাটফর্মে পোস্ট করা এক বিবৃতিতে আইআরআই এ কথা জানিয়েছে।

বিবৃতিতে আইআরআই জানায়, তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরাকে থাকা ‘শত্রু ঘাঁটিগুলোতে’ এসব হামলা চালিয়েছে।
তবে এসব হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। এ ছাড়া লক্ষ্যবস্তু করা নির্দিষ্ট স্থানগুলোর নামও উল্লেখ করেনি গোষ্ঠীটি।

আইআরআই মূলত এই অঞ্চলে ইরান সমর্থিত বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর একটি মোর্চা। এই জোট অতীতে আইএসআইএলের (আইএস) বিরুদ্ধে লড়াই করেছিল। গাজা যুদ্ধে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদে এর আগেও বিভিন্ন সময়ে হামলার দায় স্বীকার করেছে গোষ্ঠীটি।

সূত্র: আল জাজিরা

পরশুরামে কাজ করতে এসে নেত্রকোনার শ্রমিকের মৃত্যু

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

আশুলিয়ার একটি বাস থেকে স্বামী-স্ত্রীসহ নবজাতকের লাশ উদ্ধার

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

কমেনি খুন, নারী ও শিশু নির্যাতন, ছয় মাসে মামলা বেড়েছে ১১ হাজার

মিটার নেই, সংযোগও নেই তবু বিদ্যুৎ বিল

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক