হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। যেকোনো সময় অপ্রত্যাশিতভাবে পরিস্থিতির আরো অবনতি হতে পারে। এ অবস্থায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট: কনস্যুলার অ্যাফেয়ার্স তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক সতর্কবার্তায় এসব কথা বলা হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, ইরান ও ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠী বিদেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা এবং যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে হামলার লক্ষ্যবস্তু করতে পারে। এর মধ্যে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানও রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর আরো জানায়, সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং যাতায়াত ব্যবস্থায় বিঘ্নের বিষয়ে নাগরিকদের প্রস্তুত থাকতে হবে। মধ্যপ্রাচ্যে যাতায়াতকারী মার্কিন নাগরিকদের বিমানবন্দর ও এয়ারলাইনগুলোর কার্যক্রমসংক্রান্ত সর্বশেষ তথ্য নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দেয়া হয়েছে।

এ ছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ সতর্কতা ও নির্দেশনা জানতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংশ্লিষ্ট ওয়েবসাইট অনুসরণ করার জন্য নাগরিকদের পরামর্শ দেয়া হয়েছে।

সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: এশিয়ার শেয়ারবাজারে পতন, বেড়েছে তেলের দাম

‘গেরুয়া গুন্ডামি’ শিরোনাম ঘিরে উত্তেজনা, আনন্দবাজার পত্রিকা অফিসে হামলা

প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত বিদিশার আপিল, জামিন নামঞ্জুর

মার্কিন বাহিনীকে আশ্রয় দিলে ‘চড়া মূল্য’ দিতে হবে, হুথিদের হুঁশিয়ারি

রাজিবপুরে রাস্তায় গর্ত, সংস্কারের অভাবে যাতায়াতে ভোগান্তি

৯ হাজার জলমহাল উন্মুক্ত করার প্রস্তাব ভূমি মন্ত্রণালয়ে

চট্টগ্রামের আট বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাকি ২১টির উৎপাদনেও ধস

স্বজনদের চোখে অমানিশা, অর্থকষ্টে কাটছে দিন

ময়মনসিংহে সিটিজেন চার্টার নেই সরকারি দপ্তরে, সেবায় ভোগান্তি