হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলি হামলায় ইরানের কুদস ফোর্সের প্রধান প্রকৌশলী নিহত

আমার দেশ অনলাইন

ইরানে ইসরাইলি হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান প্রকৌশল কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনীর দাবি, মঙ্গলবার মধ্য ইরানের মাহাল্লাতে চালানো এই হামলায় নিহত হন তিনি।

আইডিএফের দাবি, মাহদি ওয়াফাই আইআরজিসি কুদস ফোর্সের লেবানন কোরের প্রধান প্রকৌশলী।

ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ওয়াফাই অভিজাত কুদস ফোর্সের অংশ হিসেবে দুই দশক ধরে লেবানন ও সিরিয়ায় ‘গোপন প্রকল্প’ এগিয়ে নিয়েছিলেন, যার মধ্যে হিজবুল্লাহর জন্য অবকাঠামো নির্মাণ এবং অস্ত্রাগার ব্যবস্থাপনাও অন্তর্ভুক্ত ছিল।

আইডিএফ জানিয়েছে, ওয়াফাই সিরিয়ায় হিজবুল্লাহ এবং বাশার আল-আসাদ সরকারের জন্য ভূগর্ভস্থ অবকাঠামো স্থাপনের প্রচেষ্টায় নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া লেবাননে উন্নত অস্ত্র মজুদের জন্য ব্যবহৃত কয়েক ডজন ভূগর্ভস্থ প্রকল্প পরিচালনা করেছেন।’

ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা/টাইমস অব ইসরাইল

আরএ

বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

শাটল ট্রেন সংস্কারে রেল প্রতিমন্ত্রীকে চাকসু এজিএসের স্মারকলিপি

বন্ধু সালমান শাহকে স্মরণ করলো মৌসুমী

ভারত-পাকিস্তানের বহুজাতিক টুর্নামেন্টে যুক্ত হতে পারে বাংলাদেশও

রাঙ্গাবালীতে মাছ ধরার ট্রলারে বজ্রপাত, দুই জেলে নিহত

সংঘাত নয়, সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞাকে ফাঁকি দিয়ে মার্কিন ব্যাংকে ইরানের ৯ বিলিয়ন ডলার লেনদেন

‘সরকারি স্থাপনা কী করে নামাজ পড়া হলো’ প্রশ্ন বজরং নেতার

মদনে ৫ বোতল দেশীয় মদসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল পাস না করার আহ্বান জামায়াত এমপির