হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের বিক্ষোভকারীদের অস্ত্র পাঠানোর চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আমার দেশ অনলাইন

ইরানের চলমান সংঘাতের মাঝেই এক বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, চলতি বছরের শুরুতে ইরানের বিক্ষোভকারীদের কাছে অস্ত্র পাঠানোর চেষ্টা করেছিল ওয়াশিংটন। খবর আলজাজিরার

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এই অস্ত্রগুলো কুর্দিদের মাধ্যমে পাঠানো হয়েছিল। তবে তিনি দাবি করেন, এসব অস্ত্র শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের হাতে পৌঁছেনি।

ট্রাম্পের বলেন, ‘আমরা অনেক অস্ত্র পাঠিয়েছিলাম, কুর্দিদের মাধ্যমে পাঠিয়েছিলাম।’

তবে ঠিক কোন গোষ্ঠী বা কার মাধ্যমে এই কার্যক্রম চালানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

তিনি আরো বলেন, তার ধারণা কুর্দিরাই ওই অস্ত্রগুলো নিজেদের কাছে রেখে দিয়েছে।

এই মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ব্রিটেনে ইসলামি প্রজাতন্ত্র গড়ছেন না মুসলিমরা—এটি তাদেরই দেশ

নেপালের ভয়াবহ বন্যায় শত শত পর্যটক নিখোঁজ, কোন দেশের কতজন

ভারতে হিজাব পরায় বাধা, ক্ষুব্ধ ওয়াইসি বললেন ‘এটি ইসলামের ওপর আঘাত’

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান