হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য দায়ী যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন: আরগচি

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তেহরানে দক্ষিণ কোরিয়ার বিশেষ দূত চ্যাং বিয়ং-হার সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে তিনি বলেন, উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে নিরাপত্তাহীনতার মূলে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘আগ্রাসন’।

ইরান সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছে, আরাগচি চ্যাংকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের করা অপরাধের বিবরণ তুলে ধরেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার নিন্দা জানাতে দেশগুলোকে স্পষ্ট ও দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান আরাগচি।

পোস্টে আরাগচির উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘একটি উপকূলীয় রাষ্ট্র হিসেবে ইরান তার নিরাপত্তা ও স্বার্থ রক্ষার জন্য আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছে; এর পরিণতির দায় আগ্রাসনকারীদের।’

সূত্র: আলজাজিরা

আরএ

দক্ষিণ লেবাননে ইসরাইলি সামরিক তৎপরতা অব্যাহত: জাতিসংঘ

ইরানের ২০০০ লক্ষ্যবস্তুতে হামলায় মাস্কের ‘গ্রক এআই’ ব্যবহার করে যুক্তরাষ্ট্র

লেবাননে ইসরাইলি সেনা নিহত

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ

যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে আন্তর্জাতিক সমুদ্রসীমায় ইরানের ১১ জাহাজ

ইসরাইলি সেনাবাহিনীকে ফের কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ

যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

চুক্তি না হতেই ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধংদেহী ইসরাইলি মিডিয়া

ট্রাম্প পরাজিত

মধ্যপ্রাচ্য নিয়ে ইসরাইলের স্বপ্ন ধূলিস্যাৎ