হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলি হামলায় লেবাননে অর্ধ লক্ষাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

আমার দেশ অনলাইন

হিজবুল্লাহর সঙ্গে সর্বশেষ যুদ্ধে ইসরাইলি হামলায় লেবাননে অর্ধ লক্ষাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে। বুধবার প্রকাশিত সরকারি এক হিসাবে এ তথ্য জানা গেছে।

বৈরুত থেকে এএফপি জানায়, ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্টিফিক রিসার্চ (সিএনআরএস)-এর প্রধান শাদি আবদাল্লাহ বলেন, ৪৫ দিনে ১৭ হাজার ৭৫৬টি ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং ৩২ হাজার ৬৬৮টি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরান-সমর্থিত হিজবুল্লাহ ২ মার্চ দেশটিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধে যুক্ত করার পর থেকে ইসরাইলি হামলায় লেবাননে ২ হাজার ৪০০ জনের বেশি নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১০ লক্ষাধিক মানুষ।

আবদাল্লাহ বলেন, যুদ্ধবিরতির প্রথম তিন দিনে ৪২৮টি ঘরবাড়ি ধ্বংস ও ৫০টি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সিএনআরএসের হিসাবে দেখা গেছে।

লেবাননের এক কর্মকর্তা এএফপিকে জানান, বৃহস্পতিবার ইসরাইলের সঙ্গে পরবর্তী বৈঠকে লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর অনুরোধ জানাবে।

এর আগে ২০২৩ সালে হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে এক বছরের বেশি সময় ধরে সংঘর্ষ চলে। ২০২৪ সালের শেষ দিকে তা দুই মাসের পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। নভেম্বরের যুদ্ধবিরতির মাধ্যমে তা থামানোর চেষ্টা করা হয়।

তবে আগের যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরাইল লেবাননে হামলা চালিয়ে যায় এবং সীমান্তের পাঁচটি স্থানে সেনা অবস্থান বজায় রাখে।

লেবাননের পরিবেশমন্ত্রী তামারা জেইন এক সংবাদ সম্মেলনে বলেন, ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিস্তৃত এই আগ্রাসন বাস্তবে থামেনি, যা বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ধ্বংসযজ্ঞ রেখে গেছে। এ সময়ে ২ লাখ ২০ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে।

জেইন বলেন, ইসরাইলি হামলায় আবাসিক এলাকা, বেসামরিক অবকাঠামো এবং উপাসনালয়ও রেহাই পায়নি। এতে কৃষিজমি ও বনাঞ্চলের বিস্তীর্ণ এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসআর

শূন্য ঘণ্টা এসে গেছে, লাঞ্চারগুলো প্রস্তুত

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩, মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৭৮৩

ইসরাইলের কারাগারে ফিলিস্তিনি বন্দির মৃত্যু

বৈরুতে ইসরাইলি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কা

লেবাননের রাজধানীতে ইসরাইলি বিমান হামলা, বহু হতাহতের শঙ্কা

নেতানিয়াহুর সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন ইসরাইলি রাজনীতিবিদরা

ওমানের দুকম বন্দরে আরেক ভারতীয় নাবিকের মৃত্যু

গাজায় ইসরাইলি গণহত্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাজার ৯৯৬

হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ সহজে ছাড়বে না তেহরান

পশ্চিম তীরে সহিংসতা: গত ৩ বছরে ১,২৪৪ ফিলিস্তিনি নিহত